যোগীর রাজ্য উত্তরপ্রদেশে সাংবাদিককে গুলি করে খুন
গাজিপুরে স্থানীয় সাংবাদিক ও আরএসএস কর্মী রাজেশ মিশ্রকে গুলি করে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।
উত্তরপ্রদেশের গাজিপুরে স্থানীয় সাংবাদিক ও আরএসএস কর্মী রাজেশ মিশ্রকে গুলি করে খুন করেছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। বাইকে চেপে এসে দুষ্কৃতীর দল রাজেশকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার সময় নিজের দোকানে ছিলেন রাজেশ। সঙ্গে ছিলেন তাঁর ভাই। তিনিও গুলিতে আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একদিন আগেই পাঞ্জাবে রবীন্দ্র গোঁসাই নামে এক আরএসএস কর্মীকে গুলি করে খুনের খবর সামনে আসে। সেই ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তারপর এবার উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের রাজ্যে সাংবাদিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ সূত্রে খবর, পাঞ্জাবেও রবীন্দ্র গোঁসাইয়ের খুনের সঙ্গে রাজেশের খুনের মিল রয়েছে। সেখানে দুজন দুষ্কৃতী বাইকে চেপে এসে গুলি করে পালিয়ে যায়। গলায় গুলি লাগে। এখানেও বাইকে চেপে দুষ্কৃতীরা এসেই রাজেশকে খুন করে পালিয়েছে।












Click it and Unblock the Notifications