Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গর্ভে থাকা অবস্থাতেই বাচ্চাকে শেখাতে হবে সংস্কার! চিকিৎসকদের বার্তা RSS সংগঠনের

আরএসএসের একাধিক কার্যকলাপ ঘিরে একাধিক সময়ে নানা বিতর্ক তৈরি হয়েছে। এবার মহিলাদের হাতে বন্দুক তুলে দেওয়া তো কখনও বিতর্কিত নিদান। এবার আরও একধাপ এগিয়ে গেলে আরএসএসের মহিলা শাখা।

গর্ভ অবস্থা থেকেই বাচ্চাকে সংস্কার শেখান! এমনকি তাদেরকে ভগবান রাম, হনুমান, শিবাজি মহারাজ এবং মুক্তিযোদ্ধাদের জীবন ও সংগ্রাম সম্পর্কে পড়ানোর কথাও বলা হচ্ছে। এতে গর্ভে থাকা শিশুদের মধ্যে সংস্কার তৈরি হবে। শুধু তাই নিয়, গর্ভে থাকা বাচ্চাও সংস্কারি হবে। এমনটাই বলা হয়েছে রাষ্ট্রীয় সেবিকা সমিতির একটি অনুষ্ঠানে। যেটি কিনা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর সঙ্গে যুক্ত। এই অনুষ্ঠানে অন্তত ৬০ থেকে ৭০ জন ডাক্তার উপস্থিত ছিলেন।

'Garbha Sanskar' নামে একটি প্রচার অভিযান

'Garbha Sanskar' নামে একটি প্রচার অভিযান

টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত খবর অনুযায়ী, RSS-এর একটি মহিলা শাখা রাষ্ট্রীয় সেবিকা সমিতির একটি Samvardhinee Nyas তাঁরা সম্প্রতি 'Garbha Sanskar' নামে একটি প্রচার অভিযান শুরু করেছে। আর এই মাধ্যমে মহিলা বিশেষজ্ঞরা দেশের বিভিন্ন গর্ভবতী মহিলাদের কাছে পৌঁছবেন। শুধু তাই নয়, গর্ভ ধারণার সময়ে মহিলাদের কীভাবে চলতে, কি কি করতে হবে সে বিষয়ে উপদেশ তাঁরা দেবেন। জন্মের আগেই বাচ্চা যাতে ভারতীয় সংস্কৃতির ব্যাপারে শিখে নিতে পারে সেটিও এই অভিযানের অন্যতম লক্ষ্য ধরে নেওয়া হচ্ছে।।

৭০ থেকে ৮০ জন ডাক্তার অংশ নিয়েছিলেন

৭০ থেকে ৮০ জন ডাক্তার অংশ নিয়েছিলেন

সম্প্রতি এই বিষয়টিকে নিয়ে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানে একাধিক স্ত্রী রোগ বিশেষজ্ঞ এই অনুষ্ঠানে অংশ নিয়েছিল। এই অনুষ্ঠানে ১২ রাজ্য থেকে ৭০ থেকে ৮০ জন ডাক্তার অংশ নিয়েছিলেন। যার মধ্যে বেশির ভাগই স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। এই অনুষ্ঠানে JNU উপাচার্য-কে আমন্ত্রণ জানানো হয়েছিল। যদিও তিনি শেষ পর্যন্ত আসেননি বলেই জানা গিয়েছে।

গর্ভেই শিশুর মধ্যে এই সংস্কৃতি গড়ে তুলতে হবে

গর্ভেই শিশুর মধ্যে এই সংস্কৃতি গড়ে তুলতে হবে

এই অনুষ্ঠানে যোগ দেন সংগঠনের জাতীয় সাংগঠনিক সম্পাদক মাধুরী মারাঠে। তিনি সেখানে বলেন, গর্ভ থেকেই শিশুর মধ্যে এই সংস্কৃতি গড়ে তুলতে হবে। আর তা বলতে গিয়ে শিবাজির মায়ের উদাহরণ তুলে ধরেন মাধুরী। কীভাবে উনি একজন নেতাকে জন্ম দেওয়ার প্রার্থনা করেছিলেন সে বিষয়ে কথা বলেন। মহিলাদেরও তাঁর মতোই প্রার্থনা করার কথা বলেন জাতীয় সাংগঠনিক সম্পাদক। যাতে শিশুর মধ্যে হিন্দুত্বের গুণ তৈরি হয়।

১ হাজার সংস্কারি শিশুর জন্ম দেওয়ানোর সিদ্ধান্ত

১ হাজার সংস্কারি শিশুর জন্ম দেওয়ানোর সিদ্ধান্ত

এইমসের এনএমআর বিভাগের প্রধান ডাঃ রমা জয়সুন্দর এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। পরে তিনি বলেন, গর্ভসংস্কার গর্ভধারণের আগেই শুরু হয়। গর্ভবতী থাকাকালিন মহিলাদের সংস্কৃতি পড়ার কথা বলা হচ্ছে। এমনকি এরসঙ্গেই গীতাপাঠের কথাও বলা হয়েছে। 'গর্ভ সংস্কার' সঠিকভাবে করা গেলে গর্ভের শিশুর ডিএনএও পরিবর্তন করা যেতে পারে বলে মনে করছেন এইমসের ওই চিকিৎসক। বলে রাখা প্রয়োজন, সংগঠনের তরফে দেশের প্রত্যেক বছর ১ হাজার সংস্কারি শিশুর জন্ম দেওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ভারতের পুরনো গৌরব ফিরিয়ে আনতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে।

ছবি সৌ:PTI

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+