জাতীয় স্বার্থে নয়! নরেন্দ্র মোদী বিলগ্নিকরণের বিরোধিতায় আরএসএসের সংগঠন

মোদী সরকারের বিলগ্নিকরণের বিরোধিতায় আরএসএস। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে বিলগ্নিকরণে জোর দিয়েছে মোদী সরকার। সাধারণভাবে আর্থিক ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে এই বিলগ্নিকরণের মাধ্যমে।

নরেন্দ্র মোদী সরকারের বিলগ্নিকরণের বিরোধিতায় আরএসএস। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকে বিলগ্নিকরণে জোর দিয়েছে মোদী সরকার। সাধারণভাবে আর্থিক ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে এই বিলগ্নিকরণের মাধ্যমে। আরএসএস-এর সহযোগী স্বদেশি জাগরণ মঞ্চ বলেছে, বর্তমান বিলগ্নিকরণ জাতীয় স্বার্থের পরিপন্থী। উত্তরাখণ্ডের হরিদ্বারে চলছে তাদের কনক্লেভ।

স্বদেশি জাগরণ মঞ্চের বিরোধিতা

স্বদেশি জাগরণ মঞ্চের বিরোধিতা

স্বদেশি জাগরণ মঞ্চের ন্যাশনাল কনভেনর অশ্বিনী মহাজন বলেছেন, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণে ব্যবসায় বাধা তৈরি হচ্ছে। পাশাপাশি তা জাতীয় স্বার্থ বিঘ্নিত করছে। কেননা রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির মালিক আদতে সাধারণ জনগণ।

প্রস্তাব পাশ

প্রস্তাব পাশ

স্বদেশি জাগরণ মঞ্চের তরফে প্রস্তাব পাশ করানো হয়েছে এই বিলগ্নিকরণের বিরুদ্ধে। জাতীয় সম্পত্তি কর্পোরেট হাউজের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করা হয়েছে তাদের প্রস্তাবে।

উৎসাহিত বিরোধী শিবির

উৎসাহিত বিরোধী শিবির

২৮টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বিলগ্নিকরণের সিদ্ধান্ত সরকার ঘোষণার পর থেকেই বিরোধিতা শুরু হয় বিরোধী শিবির থেকে। স্বদেশি জাগরণ মঞ্চের এই বিরোধিতায় বিরোধীদের অবস্থানকে আরও শক্ত হবে বলেই মনে করছেন অনেকে। ভারত পেট্রোলিয়ামের বিলগ্নিকরণের সিদ্ধান্তের বিরোধিতা করেছে তারা। কেননা এই সংস্থা লাভ করে থাকেই বলেই জানিয়েছে স্বদেশি জাগরণ মঞ্চ।

বর্তমান আর্থিক বছরে টার্গেট ১ লক্ষ কোটি

বর্তমান আর্থিক বছরে টার্গেট ১ লক্ষ কোটি

২০১৮ সালে স্বদেশি জাগরণ মঞ্চের বিরোধিতায় এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণ স্থগিত রেখেছিল মোদী সরকার। কিন্তু নতুন সরকার আসার পর সেই বিলগ্নিকরণে আরও গতি আনা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, বর্তমান আর্থিক বছরে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে প্রায় ১ লক্ষ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+