Delhi Result 2025: বিজেপির দিল্লি জয়ের পিছনে 'নিঃশব্দ বিপ্লব' ঘটিয়েছে আরএসএস! জানেন কীভাবে? চমকে যাবেন

Delhi Result 2025: দিল্লিতে গেরুয়া ঝড়। দীর্ঘ ২৭ বছর পর রাজধানীর মসনদে ফের একবার বিজেপি ঝড়। মোদী ঝড়ে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কেজরিওয়ালের দুর্গ। একসময়ে কংগ্রেস এবং পরে আম আদমি পার্টির শক্তঘাটি হয়ে উঠেছিল রাজধানী দিল্লি। আর সেখানেই পদ্ম ফোটানোটা কি খুব সহজ ছিল?

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বিজেপির দিল্লি জয়ের পিছনে (Delhi Result 2025) আরএসসের একটা বড় ভুমিকা আছে। পিছনে রণনীতি তৈরি থেকে মানুষের কাছে পৌঁছে যাওয়া! সংঘের এই 'নিঃশব্দ বিপ্লবে' বিজেপির জয় আরও সহজ হয়েছে বলেই দাবি করা হয়েছে।

Delhi Result 2025

প্রকাশিত খবর অনুযায়ী, ভোটের আগে থেকেই আরএসএস একেবারে মাটি কামড়ে ময়দানে নেমে পড়েছিল। কেজরিওয়াল সরকারের দুর্নীতি থেকে একাধিক বিষয়কে মানুষের সামনে তুলে ধরে।

Delhi Result 2025: বিজেপির জয়ে আরএসএসের ভূমিকা

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর একটি সূত্র জানাচ্ছে, দিল্লি বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে আরএসএস দিল্লির ভোটারদের কাছে পৌঁছে যায়। রাজধানীর প্রগতির কথা মাথায় রেখে মানুষ যাতে ভোট দেয় সেই বিষয়ে মানুষের চেষ্টা করা হয়। শুধু তাই নয়, সরকার নির্বাচন করার ক্ষেত্রেও নীচুশ্রেণির মানুষকেও বোঝানোর কাজ চলে বলে দাবি আরএসএসের ওই সূত্র। আর তাতেই বিজেপির জয়ের রাস্তা সুগম হয় বলে দাবি।

শুধু তাই নয়, একেবারেই সবার নজর এড়িয়েই কার্যত একাধিক অভিযানও চালায় আরএসএস। যার মধ্যে ছিল ভোটারদের সচেতনতা শিবির, হাজারো বৈঠক কর্মসূচি। দিল্লির বিভিন্ন বিধানসভায় ছোট ছোট করে এই সমস্ত কর্মসূচি গত কয়েকমাস ধরে চালায় সংঘ পরিবার। যেখানে স্বাস্থ্য, বায়ুদুষণ, নদী পরিস্কার থেকে শুরু করে একাধিক বিষয়কে তুলে ধরে ভোটারদের সচেতন করা হয়।

এখানেই শেষ নয়, ছোট ছোট বিভিন্ন এলাকায় ভোটারদের সঙ্গে মিটিং করে আরআরএসের নেতা-কর্মীরা। যেখানে গত ১০ বছরে কেজরিওয়াল সরকারের দুর্নীতি সহ একাধিক বিষয়কে মানুষের সামনে তুলে ধরা হয়। একেবারে প্ল্যান বানিয়ে নিঃসন্দেহে এই কাজ করে যায় আরএসএস।

Delhi Result 2025: কারা ছিল টার্গেট?

আরএসএসের এক নেতা জানিয়েছেন, প্ল্যান কষলেও তা কীভাবে কার্যকর করা হবে তাও ঠিক করে নেওয়া হয়। মূলত কোন কোন জায়গা এই কর্মসূচি করা হবে তা চূড়ান্ত করেই কার্যত ঝাঁপানো হয় বলে দাবি। সূত্রের খবর, বস্তি এবং অননুমোদিত এলাকায় যেখানে AAP-এর প্রচুর সমর্থন ছিল সেখানে ছোট গ্রুপ মিটিংও আয়োজন করা হয়েছিল। শুধু তাই নয়, বিভিন্ন বিচার ধারার মানুষ এবং একাধিক সংগঠনের সঙ্গেও হাত মেলায় আরএসএস। মানুষের সামনে বিজেপিকে কেন দিল্লির বুকে প্রয়োজন তাও তুলে ধরা হয়।

Delhi Result 2025: লোকসভার পরেই বদলে যায় প্ল্যান

২০২৪ লোকসভা নির্বাচনে এবার বিজেপির একেবারে ভালো ফল হয়নি। ৩০০ এরও বেশি আসনের স্লোগান দিলেও অনেক আগেই থেমে যায় বিজেপির বিজয় রথ। আর এই ফল হওয়ার পরেই প্ল্যানে বদল আনা হয়। আরএসএস হরিয়ানা এবং মহারাষ্ট্রে বিশেষ নজর দেয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+