পারদ চড়ছে অযোধ্যা নিয়ে, শুনানি শেষের দিনেই হরিদ্বারে বৈঠক ডাকল আরএসএস
আজই শেষ হওয়ার কথা অযোধ্যা মামলার শুনানি। তাতেই চড়তে শুরু করেছে পারদ। প্রস্তুতি নিতে শুরু করেছে গেরুয়া শিবির। প্রমাদ গুণেই হরিদ্বারে উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে পাঁচ দিনের বৈঠক ডাকল আরএসএস।
আজই শেষ হওয়ার কথা অযোধ্যা মামলার শুনানি। তাতেই চড়তে শুরু করেছে পারদ। প্রস্তুতি নিতে শুরু করেছে গেরুয়া শিবির। প্রমাদ গুণেই হরিদ্বারে উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে পাঁচ দিনের বৈঠক ডাকল আরএসএস। এর থেকেই আন্দাজ করা যাচ্ছে অযোধ্যা িনয়ে চরম পর্যায়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে সঙ্ঘ পরিবারে।

অযোধ্যা নিয়ে তোরজোর সঙ্ঘ পরিবারে
অযোধ্যা নিয়ে তোরজোর শুরু হয়ে গিয়েছে আরএসএস শিবিরে। শুনানি শেষের দিন আসতেই পরিস্থিতি পর্যালোচনা এবং পরবর্তী কর্মসূচি কী হতে পারে আলোচনা করতে হরিদ্বারে ৫ িদনের বৈঠক ডেকেছে সঙ্ঘ পরিবারের। ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে এই বৈঠক। দলের সব প্রচারকের সেই বৈঠকে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে। সূত্রের খবর সেখানে থাকবেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত, দত্তাত্রেয় হোসাবলে, সুরেশ ভাইয়াজি জোশী এবং বিজেপির কয়েকজন নেতা।

অযোধ্যায় জারি ১৪৪ ধারা
শুনানি শেষের আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অযোধ্যা জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা। ১০ ডিসেম্বর পর্যন্ত এই ধারা বজায় থাকবে বলে জানানো হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে গোটা শহরে। যোগী সরকার বিশেষ নজরদারির ব্যবস্থা করেছে। শুনানি শেষের দিন ঘনিয়ে আসতেই চড়তে শুরু করেেছ উত্তেজনার পারদ।

অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের ফেরাতে চায় মুসলিম বুদ্ধিজীবীরা
অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের ফিরিয়ে দিতে চায় মুসলিম বুদ্ধিজীবীরা। তাঁরা দাবি করেছেন এই মামলার রায় যদি মুসলিমদের পক্ষেও যায় তাহলেও সেখানে মসজিদ নির্মাণ করতে পারবেন না তাঁরা। সেকারণেই এই জমি হিন্দুদের দান করতে চান তাঁরা। এর আগে এলাহাবাদ হাইকোর্ট অযোধ্যার বিতর্কিত জমি তিন মামলাকারীর মধ্যে সমান ভাবে ভাগ করে দেওয়ার রায় দিেয়ছিল।
সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মামলাকারীরা। এদিকে এই মামলার মধ্যস্থতার সময়সীমা আরও বাড়িয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু শুনানি শেষ হওয়ার ইঙ্গিত পেয়েই সঙ্ঘ পরিবারে তোরজোর শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications