বিজেপির বিরাট জয়ের পর কী মত আরএসএস-এর

বিজেপির তথা এনডিএ-র লোকসভা ভোটে বিপুল জয়কে প্রশংসায় ভরিয়ে দিল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে এদিন বিজেপির জয়কে জাতীয়তাবাদী শক্তির জয় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

বিজেপির তথা এনডিএ-র লোকসভা ভোটে বিপুল জয়কে প্রশংসায় ভরিয়ে দিল আরএসএস। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তরফে বিজেপি তথা এনডিএ জোটের জয়কে জাতীয়তাবাদী শক্তির জয় হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

বিজেপির বিপুল জয় নিয়ে কী মত আরএসএস-এর

আরএসএস-এর তরফে বলা হয়েছে, গণতন্ত্রের এই জয়ে যারা যারা যোগদান করেছেন, তাদের সকলের অবদানকে অভিনন্দন। ফের একবার সারা দেশে গণতন্ত্রের বিজয় পতাকা উড়েছে। এবং সারা বিশ্ব তা দেখেছে। এমনটাই জানিয়েছেন আরএসএস-এর সাধারণ সম্পাদক ভাইয়াজি যোশী।

তিনি বলেছেন, কোটি কোটি ভারতবাসী ভাগ্যবান যে ফের একবার কেন্দ্রে ভরসাযোগ্য সরকার আসছে। আরএসএস চায় নতুন সরকার সাধারণ মানুষের হয়ে কাজ করুক ও তাদের আশা ভরসা হয়ে উঠুক।

আরএসএস-এর তরফে ভাইয়াজি আরও জানান, আমরা চাই ভোট প্রক্রিয়ার মধ্যে চলা অশান্তি, তিক্ততা কেটে গিয়ে সকলে একযোগে দেশের কল্যাণে কাজ করুক।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ফের একবার অভাবনীয় ফলাফল করেছে। ২০১৪ সালের থেকেও ভালো ফল করে এবার এই প্রথম ৩০০টির বেশি আসনে বিজয়ী হয়েছে। এবং কংগ্রেসকে পর্যুদস্ত করেছে। এনডিএ সবমিলিয়ে সাড়ে তিনশোর বেশি আসনে জয়ী হয়েছে। ২০১৪ সালে বিজেপি ২৮২টি আসনে বিজয়ী হয়। এবার সেই ফলাফলকেও ছাপিয়ে গিয়েছে গেরুয়া শিবির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+