Bangladesh-India: বাংলাদেশে অস্থির পরিস্থিতির পিছনে পাকিস্তান! চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল RSS

Bangladesh-India: বাংলাদেশে আক্রান্ত হিন্দুদের পাশে দাঁড়াল অখিল ভারতীয় প্রতিনিধি সভা (Akhil Bharatiya Pratinidhi Sabha-ABPS)। ভারত যেভাবে বাংলাদেশের সংখ্য়ালঘু তথা হিন্দুদের সাহায্য করেছে, তার প্রশংসাও করেছে ওই সভা। তবে ABPS-এর দাবি, রাষ্ট্রপুঞ্জের মতো প্রতিষ্ঠানগুলিকেও সক্রিয় হতে হবে। বাংলাদেশ সরকার যাতে হিংসা বন্ধ করতে পদক্ষেপ করে, তার জন্য চাপ দিতে হবে বলেও মনে করছে তারা।

ABPS-এর প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের সম্মান, নিরাপত্তা যাতে রক্ষা করা যায়, তার জন্য ভারত সরকার সবরকম চেষ্টা করুক, বাংলাদেশের সঙ্গে নিয়মিত এ ব্যাপারে কথা বলুক। গত ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত কর্নাটকের বেঙ্গালুরুতে ABPS-এর যে বৈঠক চলছে, সেখানেই এই প্রস্তাব গৃহীত হয়েছে। এই সংগঠনের শতবর্ষও পালিত হয়েছে সম্প্রতি।

Bangladesh-India

বাংলাদেশ সম্পর্কে একটি প্রশ্ন করা হলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সাধারণ সম্পাদক অরুণ কুমার জানিয়েছেন, কেন্দ্রের উদ্যোগে সন্তুষ্ট আরএসএস। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তায় ভারত যা করেছে, তা আরএসএস সমর্থন করছে। বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের সমর্থনে গোটা বিশ্বের এগিয়ে আসা উচিৎ বলেও মনে করছে আরএসএস।

ABPS তাদের প্রস্তাবে উল্লেখ করেছে ভারত সরকার ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলছে। ঢাকার সঙ্গে কূটনৈতিক স্তরের আলোচনা চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশে যেভাবে হিংসার আবহ তৈরি হয়েছে, যেভাবে অন্য়ায়-অবিচার চলছে, সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে ABPS। তাদের কথায়, বাংলাদেশের ঘটনা পরিষ্কার মানবাধিকার লঙ্ঘন। বাংলাদেশে সাম্প্রতিক অতীতে যেভাবে মন্দিরে, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা হয়েছে, যেভাবে পরপর খুন, লুঠপাটের ঘটনা ঘটেছে, তার উল্লেখও রয়েছে প্রস্তাবে।

বাংলাদেশে হিন্দু জনসংখ্যা যেভাবে ক্রমশ কমছে, সে কথাও বলেছে ABPS। তাদের দাবি, এটা অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে উঠছে। ABPS-এর দাবি, বাংলাদেশে ভারত বিরোধী শক্তি যেভাবে সক্রিয় হচ্ছে, তাতে দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কে সম্পর্কে প্রভাব পড়তে পারে।

সব শেষে ABPS মনে করিয়ে দিয়েছে, বাংলাদেশের এই অস্থিরতার পিছনে কোনও আন্তর্জাতিক শক্তি থাকতে পারে। সেগুলি সামনে আনার জন্য আন্তর্জাতিক নেতাদের এগিয়ে আসার কথা বলেছে তারা। এই প্রসঙ্গেই উল্লেখ করেছে পাকিস্তানের নাম। সংগঠনের বক্তব্য, যেহেতু ভারত ও বাংলাদেশের ইতিহাস, সংস্কৃতি, সমাজ ব্যবস্থা অনেকটা একই রকম, তাই এক জায়গায় অস্থিরতা তৈরি হলে, আর এক জায়গাও প্রভাবিত হতে পারে।

এবিপিএস-এর হিসেব বলছে, ১৯৫১ সালে বাংলাদেশে যা হিন্দু জনসংখ্যা ছিল, বর্তমানে তা কমেছে অনেকটাই। ২২ শতাংশ থেকে কমে হয়েছে ৭.৯৫ শতাংশ। সব শেষে তাদের একটাই বক্তব্য, হিন্দুদের সুরক্ষা দিতে যাতে কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+