আমরা কাউকে ধর্মান্তরিত করি না, শুধু ভাল করে বাঁচতে শেখাই: মোহন ভাগবত
আমরা কাউকে ধর্মান্তরিত করি না, শুধু ভাল করে বাঁচতে শেখাই: মোহন ভাগবত
ধর্মান্তকরণ নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি স্পষ্ট করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি বলেছেন কাউকে ধর্মান্তরিত করার কোনও ইচ্ছে বা উদ্দেশ্য আরএসএসের নেই। এমনকী কাউকে ধর্মান্তকরণ করতেও চায় না আরএসএস। তবে সকলকে ভাল করে বাঁচার শিক্ষা দিতে চায় সংঘ। আমরা ভারতের মত একটি পবিত্র ভূমিতে জন্মেছি সেটা গোটা বিশ্বের কাছে তুলে ধরতে চাই। আমাদের গুরুরা আমাদের শিক্ষা দিয়েছেন কাউকে ধর্মান্তরিত না করেই তাঁকে ভাল মানুষ হয়ে বাঁচার শিক্ষা দিতে।

সংঘ প্রধান বলেছেন গোটা বিশ্ব আমাদের পরিবার। সেই সঙ্গে তিনি বিচ্ছিন্নতাবাদীদের স্পষ্ট বার্তা দিয়েছেন। ভারত এক সুরে গাঁথা সেই সুর যে কাটতে চাইবে তাঁকে শিখিেয় দেওয়া হবে দেশের আসল সুর। ভারতকে বিশ্বগুরুর মর্যাদা দিতে গেলে সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে এসে এক সুরে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন মোহন ভাগবত। সম্প্রতি ৫ রাজ্যের বিধানসভা ভোটের আগে সংগঠনকে শক্তিশালী করতে তৎপর হয়েছে আরএসএস।
পশ্চিমবঙ্গে সংঘের পরিবারকে বাড়াতে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা ভোটের কিছুদিন আগে বেশ কয়েকবার বাংলায় ঘুরে গিয়েছিলেন আর এসএস প্রধান। বিধানসভা ভোটে বিেজপির শোচনীয় পরাজয়ের পর কোমর কষেছে আরএসএস। ২০২৪-কে টার্গেট করে বঙ্গের জেলায় জেলায় সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে আরএসএস। উত্তর প্রদেশেও সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করছে আরএসএস। সংঘ প্রধান সেদিকেই ইঙ্গিত করে এগিয়ে চলার বার্তা দিয়েছেন তিনি।
সামনেই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কৃষকদের দাবি মেনে নিয়ে ৩ কৃষি আইন বািতলের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। তাতে কিছুটা হলেও ভোট ব্যাঙ্ক পোক্ত করতে পেরেছে বিজেপি। যদিও ভোটের কারণেই বিজেপি এই নিয়ে রাজনীতি শুরু করেছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এই নিয়ে কড়া নিশানা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কৃষকরা আন্দোলন প্রত্যাহার করলেও যতক্ষণ না পুরোপুরি আইন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ তাঁরা পুরোপুির আন্দোলন প্রত্যাহার করবে না বলে জানিয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার জানানো হবে বলে জানিয়েছেন কৃষক নেতারা।












Click it and Unblock the Notifications