মুসলিম সম্প্রদায়ের পক্ষে সওয়াল সঙ্ঘপ্রধান মোহন ভাগবতের, করোনা ভাইরাসে ক্লিনচিট
করোনার জন্য কখনও একটা ধর্মীয় সংগঠনকে দায়ী করা যায় না। গত মাসে দিল্লির তাবলিঘি জামাতের জমায়েতের প্রসঙ্গেকে ইঙ্গিত করে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ালেন আরএসএস প্রধান মোহন ভাগবত।
করোনার জন্য কখনও একটা ধর্মীয় সংগঠনকে দায়ী করা যায় না। গত মাসে দিল্লির তাবলিঘি জামাতের জমায়েতের প্রসঙ্গেকে ইঙ্গিত করে মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ালেন আরএসএস প্রধান মোহন ভাগবত। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধানের দাবি কোনও একজনের ভুলকে হাতিয়ার করে পুরো সম্প্রদায়কে কাঠগড়ায় তোলা উচিত নয়।

মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে ভাগবত
দিল্লির নিজামুদ্দিনের ঘটনার পর মুসলিমদের দায়ী করছিল দেশের বুকে করোনা ভাইরাস সংক্রমণ ছড়ানোর জন্য। মুসলিম সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়ে মোহন ভাগবত বলেন, কিছু ব্যক্তির ভুল করছেন। তাঁদের বোঝাতে হবে। এখন কঠিন সময়। মানুষে মানুষে বৈষম্য না করে ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের সহায়তা করার আহ্বান জানান তিনি।

অক্ষয় তৃতীয়ায় ভাষণ মোহন ভাগবতের
অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে বর্তমান লকডাউন পরিস্থিতিতে নাগপুর থেকে নিজের অনলাইন ভাষণ প্রদান করেন সঙ্ঘপ্রধান। তিনি বলেন, ১৩০ কোটি ভারতীয় আমাদের পরিবার। আমরা এক। আমাদের মধ্যে কোনও ভেদাভেদ নেই করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে।

ব্যক্তির ভুলের জন্য পুরো সম্প্রদায় দায়ী নয়
তাবলিঘি জামাতের নাম না করে ভাগবত বলেন, কয়েকটি ব্যক্তির ভুলের জন্য আমাদের পুরো সম্প্রদায়কে দোষ দেওয়া উচিত নয়। যে মানুষেরা উভয় সম্প্রদায়ের মধ্যে আরও পরিপক্ক, তাঁরা কুসংস্কার দূরে সরিয়ে এই করোনার বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসুন। একে অপরের সঙ্গে কথা বলে দূরত্ব ঘুচিয়ে ফেলুন।

মহারাষ্ট্রের পালঘর প্রসঙ্গে ভাগবত
এই মাসের শুরুর দিকে মহারাষ্ট্রের পালঘর ঘটনার বিষয়ে মন্তব্য করে আরএসএস প্রধান বলেন, গ্রামবাসীদের আইন নিজের হাতে নেওয়া উচিত হয়নি। উভয় সাধু নির্দোষ ছিলেন। আসুন আমরা বিভিন্ন পক্ষের বক্তব্যকে একপাশে রাখি এবং নির্দোষ মানুষকে হত্যা করা ঠিক কি না তা ভেবে দেখি।

সরকারের ভূয়সী প্রশংসা ভাগবতের
ভাগবত করোন ভাইরাস ছড়িয়ে দেওয়ার জন্য জনস্বাস্থ্যের সমস্ত বিধিনিষেধ অনুসরণ করে চলার আহ্বান জানিয়েছেন। সরকারের ভূয়সী প্রশংসাও করেছেন তিনি। তিনি বলেন, ভারতের সময়োপযোগী পদক্ষেপ অন্যান্য দেশের তুলনায় ভাইরাসের বিস্তারকে নিয়ন্ত্রণে রেখেছে। আরএসএসও এই লড়াই ময়দানে নেমে চালিয়ে যাচ্ছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications