দেশভাগ ভুল ছিল পাকিস্তানের মানুষ এখন বুঝতে পারছেন, দাবি সংঘ প্রধান মোহন ভাগবতের
পাকিস্তানের মানুষ বুঝতে পেরেছেন দেশভাগ ভুল ছিল। এমনই দাবি করেছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তিনি আরও বলেছেন দেশ ভাগের পর থেকেই পাকিস্তানের মানুষ দুঃখে রয়েছেন কষ্টে রয়েছেন। যাঁরা সেসময় ভারতে চলে এসেছিলেন তাঁরা আনন্দে খুশিতে বসবাস করছেন।

একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেছেন, পাকিস্তানের মানুষ ভীষণ দুঃখে কষ্টে দিন কাটাচ্ছেন। তাঁরা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছেন দেশভাগের সিদ্ধান্ত কতটা ভুল ছিল। তাঁরা নিজেদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এদিকে সেসময় যাঁরা ভারতে চলে এসেছিলেন তাঁরা এখন আনন্দো দিন কাটাচ্ছেন। এম নই দাবি করেছেন মোহন ভাগবত। ১৮৪৭ সালে দেশভাগ হয়েছিল কয়েকটা মানুষের জেদি মানসিকতার কারণে।
আরএসএস প্রধান এদিন অখণ্ড ভারতের পক্ষে সওয়াল করেছেন। তিনি বলেছেন অখণ্ড ভারত খুশি আর আনন্দের প্রতিক। আর খণ্ডিত ভারত মানেই দুঃস্বপ্ন। অখণ্ড ভারত বলতে তিনি বোঝাতে চেয়েছেন, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, মলদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা নিয়ে যে প্রাচীণ ভারতের কথা বলতে েচয়েছেন মোহন ভাগবত।
সম্প্রতি আর্থিক ভাবে দেউলিয়া অবস্থায় পৌঁছে গিয়েছে পাকিস্তান। মারাত্মক দ্রব্যমূল্য বৃদ্ধিতে বিপর্যস্ত গোটা দেশ। সাধারণ মানুষের জীবন ধারন কষ্টকর হয়ে গিয়েছে। অগ্নিমূল্য পেট্রোল েথকে শুরু করে গম। জিনিসের দাম ভয়ঙ্কর পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তুমুল বিক্ষোভ আন্দোলন চলছে গোটা দেশে। এরই মাঝে ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
পাকিস্তানে আর ভারত বিরোধী রাজনীতি টিকছে না। সেখানকার সরকারের বিরোধিতায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না পাক অধিকৃত কাশ্মীর। ভারতের সঙ্গে যুক্ত হওয়ার দাবিতে সরব হয়েছেন তাঁরা। এই নিয়ে তোলপাড় আন্তর্জাতিক মহল।












Click it and Unblock the Notifications