যশবন্ত সিনহার পর এবার ভারতীয় মজদুর সংঘ, ঘরেই জর্জরিত মোদী সরকারের নীতি

যশবন্ত সিনহার পর এবার মোদী সরকারের আর্থিক সংস্কার নিয়ে প্রশ্ন তুলল আরএসএস-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ ।

যশবন্ত সিনহার পর এবার মোদী সরকারের আর্থিক সংস্কার নিয়ে প্রশ্ন তুলল আরএসএস-এর শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘ। বুধবার ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে প্রধানমন্ত্রী মোদীকে বর্তমান আর্থিক সংস্কারের পথ থেকে সরে আসার আর্জি জানানো হয়েছে।

যশবন্ত সিনহার পর এবার ভারতীয় মজদুর সংঘ, ঘরেই জর্জরিত মোদী সরকারের নীতি

আরএসএস-এর শ্রমিক সংগঠনের সর্বভারতীয় সভাপতি সাজি নারায়ণন বিবৃতি দিয়ে কর্মসংস্থান তৈরির প্যাকেজ দাবি করেছেন। বিএমএস-র দাবি, কেন্দ্র সরকার যেভাবে আর্থিক সংস্কার করছে, তাতে বিপুল পরিমাণ বেকারত্ব তৈরি হচ্ছে। নারায়ণন জানিয়েছেন, ইউপিএ-র পদাঙ্ক অনুসরণ করার ফলেই বর্তমানে আর্থিকবৃদ্ধি থমকে গিয়েছে। ভারতের অর্থনীতি ভুল পথে যাচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি।

তবে এসবের জন্য প্রধানমন্ত্রীকে দায়ী করা হয়নি কোনওভাবেই। বিএমএস-র পক্ষ থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদীর উদ্দেশ্য সাধুবাদ জানানোর মতই। কিন্তু বিশেষজ্ঞদের অভাব ও সমন্বয়ের অভাব তাঁর উদ্দেশ্য সফল হতে দিচ্ছে না।

তবে নিজেদের দলের মধ্য়ে ও সহযোগীদের বিরোধিতা সত্ত্বেও কেন্দ্রীয় সরকারের পাশেই রয়েছেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি। বুধবার দিল্লিতে একটি আলোচনাসভায় তিনি বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে এগোচ্ছে, এবং আগামী ১০ বছরেও এভাবেই এগোতে থাকবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+