পাকিস্তানি আর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খোঁজ দিলেই ৫০০০ টাকা! নতুন পোস্টার ঘিরে চাঞ্চল্য
পাকিস্তানি আর বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ইস্যু নিয়ে এবার ফের 'রণং দেহি' মেজাজে ঠাকরে পরিবারের আরও এক সন্তান রাজ। রাজ ঠাকরের দল এমএনএস বহুদিন ধরেই কেন্দ্রের বিজেপি সরকার প্রবর্তিত নাগরিকত্ব ইস্যুতে মোদী শিবিরের সমর্থনে এগিয়ে এসেছে। এর আগে পাকিস্তানি ও বাংলাদেশী অনুপ্রবশ ইস্যুতে গোটা মহারাষ্ট্রে একাধিক রাজনৈতিক পদক্ষেপও নেয় এনএনএস। আর সেই ইস্যু ঘিরে এবার আরও এক ধাপ এগিয়ে গেল এই পার্টি।

৫ হাজার টাকা পুরস্কার!
রাজ ঠাকরের দল এমএনএস-এর তরফে একটি পোস্টার সাম্প্রতিককালে মহারাষ্ট্রের অউরাঙ্গাবাদে দেখা গিয়েছে। আর সেই পোস্টারে বলা হয়েছে, যে ব্যক্তিই পাকিস্তানি আর বাংলাদেশী অনুপ্রবেশকারীদের খোঁজ দিতে পারবেন,তাঁকেই দল ৫ হাজার টাকা দেবে।

কট্টর মারাঠা-'স্পিরিট' থেকে হিন্দুত্ববাদের পথে রাজ
মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনের সময় ২৮৮ টি আসনের মধ্য়ে মাত্র ১টি দখলে রাখতে পেরেছে রাজের এমনএনএস। এরপর থেকেই 'মারাঠা স্পিরিট' থেকে খানিকটা স্টান্স পরিবর্তন করে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকতে শুরু করেছেন রাজ ঠাকরে। ঈর হিন্দুত্ববাদকে রাজনৈতিক পথে পাথেয় করতেই রাজ শিবির পদ্মশিবিরের দিকে ঝুঁকতে শুরু করেছে।

মুম্বই থেকে বাংলাদেশী বিতারণে ব্রতী রাজ!
এর আগে, মহারাষ্ট্র থেকে যাতে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা চলে যায়, তার জোরালো দাবি তোলেন রাজ। একই বার্তা তিনি দিয়েছেন পাকিস্তানি অনুপ্রবেশকারীদের জন্যও। আর সেই প্রেক্ষাপটে আরও একধাপ এগিয়ে গিয়ে অউরাঙ্গাবাদের সাম্ভাজি নগরে পড়ল পোস্টার।

খারাপ হালে এমএনএস!
এমএনএস এই মুহূর্তে মারাঠা রাজনীতিতে সেভাবে হালে পানি পাচ্ছে না। ২০১৪ সাল থেকেই বিভিন্ন ঠোক্কর গায়ে লেগেছে রাজের দলের। ২০০৬ সালে ঠাকরেদের পার্টি শিবসেনা থেকে
বেরিয়ে রাজ গঠন করেন এমএনএস। আর ২০০৯ সালে পার্টি ভালো ফল করলেও, পর পর পুরভোট ও বিধানসভা ভোটে কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজের দল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications