কর্ণাটকে হাওয়ালা ডিলারের গোপন বাথরুম থেকে ৫ কোটি ৭০ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার
কর্ণাটকের হুব্বাল্লিতে এক ব্যক্তির গোপন বাথরুম থেকে ৫ কোটি ৭০ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার হয়েছে। গোয়া ও কর্ণাটক পুলিশ ও আয়করের যৌথ উদ্যোগে অপারেশন চালানো হয়।
বেঙ্গালুরু, ১০ ডিসেম্বর : নোট বাতিলের কিছুদিন পর থেকেই নতুন নোট বাজেয়াপ্ত করার কাজ শুরু হয়ে গিয়েছে। কিছুদিন আগেই কর্ণাটকের দুজনরে বাড়ি থেকে ৪ কোটি টাকার বেশি নতুন নোটে উদ্ধার হয়েছিল। এবার এই রাজ্য থেকেই আরও বড় অঙ্কের নতুন নোট বাজেয়াপ্ত হল।
নতুন ২ হাজারের নোটে ৯৫ লক্ষ টাকার বেশি উদ্ধার হায়দ্রাবাদে
বেঙ্গালুরুতে দুই আমলার বাড়িতে আয়কর হানায় ৫ কোটি টাকা উদ্ধার
জানা গিয়েছে, কর্ণাটকের হুব্বাল্লিতে এক ব্যক্তির গোপন বাথরুম থেকে ৫ কোটি ৭০ লক্ষ টাকার নতুন নোট উদ্ধার হয়েছে। গোয়া ও কর্ণাটক পুলিশ ও আয়করের যৌথ উদ্যোগে অপারেশন চালানো হয়।

পানাজি ডিরক্টোকেট অব ইনকাম ট্যাক্স ও কর্ণাটক পুলিশ যৌথভাবে হুব্বাল্লি ও চিত্রদূর্গ জেলায় তল্লাশি চালায়। মোট ১৫টি জায়গায় তল্লাশি চালানো হয়। এর মধ্যে এক হাওয়ালা অপারেটর সরাসরি পুরনো নোট বদলে কোটি কোটি টাকা নতুন নোটে বদলে একজায়গায় জড়ো করেছিল।
১৮০০ কোটি পুরনো নোট নিয়ে কী করবে আরবিআই? জানলে অবাক হবেন
ধরা পড়লে কালো টাকার মালিকদের কী অবস্থা করবে কেন্দ্র তা জেনে নিন
আয়কর হানার সময়ে হাওয়ালা অপারেটরের বাথরুমের ভিতরে গোপন চেম্বার থেকে ২৮ কেজি সোনার বাট, ৪ কেজি সোনা ও গয়না, ৫ কোটি ৭০ লক্ষ টাকার নতুন ২ হাজার টাকার নোট, ৯০ লক্ষ টাকার ১০০ ও ২০ টাকার নোট উদ্ধার হয়েছে।
এর আগে ১ ডিসেম্বর বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় অপারেশন চালিয়ে ৪ কোটি ৭০ লক্ষ টাকার নতুন নোট বাজেয়াপ্ত করা হয়। সবমিলিয়ে বেঙ্গালুরু, চেন্নাই সহ দক্ষিণ ভারতের নানা রাজ্যে পরপর আয়কর হানা চালানো হচ্ছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications