কংগ্রেস আমলে ছয় বছরে ব্যাঙ্ক থেক লুঠ ৩৪ লক্ষ কোটি টাকা! দুর্নীতি প্রশ্নে শক্তিশেল ছুঁড়লেন মোদী

কংগ্রেস আমলে কোন পর্যায়ের দুর্নীতি হয়েছে বিজেপির দুই দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে তার আভাস দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কংগ্রেস আমলে কোন পর্যায়ের দুর্নীতি হয়েছে বিজেপির দুই দিনের জাতীয় কর্মসমিতির বৈঠকে তার আভাস দেওয়ার চেষ্টা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চূড়ান্ত আক্রমণ করলেন কংগ্রেস ও শীর্ষ নেতৃত্বকে। বুঝিয়ে দিলেন কোন লাইনে বিরোধীদের মোকাবিলা করতে নামছে বিজেপি।

কংগ্রেস প্রসেস-এ ছয় বছরে লুঠ ৩৪ লক্ষ কোটি টাকা

মোদীর অভিযোগ, স্বাধীনতার পরে ষাট বছরে ব্যাঙ্কগুলি থেকে ১৮ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। অথচ ২০০৮ সাল থেকে ২০১৪ সালের মধ্যে মাত্র ছয় বছরে কংগ্রেস আমলে ৩৪ লক্ষ কোটি টাকা ঋণ মঞ্জুর করে ব্যাঙ্ক।

দুর্নীতির ইঙ্গিত দিয়ে মোদীর যুক্তি, এই সমস্ত টাকাই কংগ্রেস আমলে তাদের সহযোগী দুর্নীতিগ্রস্তদের হাতে তুলে দেওয়া হয়।

কংগ্রেস আমলে ঋণনীতি ও বিজেপি আমলে ঋণ দেওয়ার প্রক্রিয়ায় যে আকাশপাতাল ফারাক করেছে তাঁর সরকার তা বুঝিয়ে দেন মোদী। নতুন নতুন আইন তৈরি হয়েছে অর্থনৈতিক অপরাধীদের শাস্তির আওতায় আনার জন্য। তাতেও বাধা দিচ্ছে কংগ্রেস।

মোদীর অভিযোগ, কংগ্রেস আমলে দুইরকমভাবে ঋণ দেওয়া হতো। একটা সাধারণ নিয়ম। আর একটা কংগ্রেসের নিয়ম। সাধারণ নিয়মে আমজনতা বড়জোর ১০-২০ লক্ষ টাকা ঋণ পেতেন ব্যবসা বা বাড়ি তৈরি করার জন্য। অথবা ছেলেমেয়ের পড়াশোনায় খরচ করতেন। সেই ঋণ নিতে গিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে।

এর পাশাপাশি কংগ্রেসের নিজস্ব প্রক্রিয়া ছিল ঋণ দেওয়া। নিজেদের সঙ্গী-সাথীদের কোনও কাগজ, গ্যারান্টার ছাড়াই কংগ্রেস লক্ষ-কোটি টাকা ঋণ দিয়েছে। সেই লোকগুলিই ঋণ নিয়ে বিদেশে পালিয়েছে। বিজেপি সরকার তাদের ধরে আনার প্রক্রিয়া চালাচ্ছে বলে এদিন তোপ দেগেছেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+