বিজেপি সাংসদের কোমরের দোলায় ৩০ সেকেন্ডে জমা পড়ল ৩ কোটি টাকা!

জামনগর, ১৯ এপ্রিল : এ যেন একেবারে গভীর রাতের পানশালার দৃশ্য! উপস্থিত অতিথিদের মনোরঞ্জন করতে নাচের তালে কোমর দোলাচ্ছেন নর্তকী আর চারপাশে নোটের ফোয়ারা চলছে। কতকটা এমনই দৃশ্য গতকাল দেখা গিয়েছে গুজরাতের একটি ভক্তিমূলক অনুষ্ঠানে।

'ভগবত কথা' শীর্ষক ওই ভক্তিমূলক অনুষ্ঠানে মাত্র ৩০ সেকেন্ডে উপস্থিত ভক্তকুলের পকেট থেকে বেরল ৩ কোটি টাকা। সৌজন্যে গুজরাতের জামনগরের বিজেপি নেত্রী পুনমবেন মাদম।

বিজেপি সাংসদের কোমরের দোলায় ৩০ সেকেন্ডে জমা পড়ল ৩ কোটি টাকা!


তিনি অবশ্য উপস্থিত জনগণের কাছে চাঁদা বা অন্য কোনও কারণে টাকার আবদার করেননি। অনুষ্ঠান চলাকালীন নিজে কয়েকবার পেশাদার নর্তকীর ঢঙে কোমর দোলাতেই উপস্থিত সভ্যরা নিজেদের পকেট উজার করে আধ মিনিটে ৩ কোটি টাকা বের করে দিয়েছেন। ঠিক যেমনটা হয় গভীর রাতে বিভিন্ন পানশালায়।

গতকাল গুজরাতের বেরাবলে ছিল 'ভগবত কথা' শীর্ষক অনুষ্ঠান ছিল। সেখানেই এই বিতর্কিত ঘটনা ঘটে। পুনমবেন কিছু বুঝে ওঠার আগেই তাঁর আশেপাশে নোটের পাহাড় জমে যায়। জি নিউজের মতো সর্বভারতীয় সংবাদমাধ্যমে এই খবর দেখানোর পর চারিদিকে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। যদিও বিজেপির তরফে সরকারিভাবে এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, চল্লিশোর্ধ পুনমবেন গুজরাতের জামনগর জেলার খাম্বালিয়া এলাকা থেকে বিধায়ক হিসাবে ২০১২ সালে প্রথম নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে লোকসভা ভোটে জিতে তিনি সাংসদ হন। পুনমবেনের পিতা ১৯৭২-১৯৯০ সাল পর্যন্ত নির্দল বিধায়ক হিসাবে খাম্বালিয়া এলাকা থেকে জিতেছিলেন। তাঁর কাকা প্রাক্তন কংগ্রেস সাংসদ ছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+