৭৩ তম স্বাধীনতা দিবসে জলশক্তি নিয়ে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের সকালে এদিন দিল্লির লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক ঘোষণা করেন।

স্বাধীনতা দিবসের সকালে এদিন দিল্লির লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিক ঘোষণা করেন। এই সমস্ত ঘোষণার মধ্যে যেমন নজর কেড়েছে চিফ অফ ডিফেন্স স্টাফ পদের ঘোষণা, তেমনই নজর কেড়েছে জলশক্তি নিয়ে প্রধামন্ত্রীর বক্তব্য।

৭৩ তম স্বাধীনতা দিবসে জলশক্তি নিয়ে বড়সড় ঘোষণা প্রধানমন্ত্রীর

শুরুটা তামিলনাড়ুতে। সপ্তদশ লোকসভা নির্বাচনের প্রচার পর্ব যখন চলছিল, তখন তামিলনাড়ুতে বিজেপির হয়ে প্রচারে গিয়ে নরেন্দ্র মোদী ঘোষণা করেন, দেশ জুড়ে জলের সংকট কাটাতে একটি আলাদা জলশক্তি মন্ত্রক গঠন করবে তাঁর সরকার। সেই ঘটনার একমাস পরে সপ্তদশ লোকসভা নির্বাচন জিতে নিয়ে মোদী ঘোষণা করে দেন জলশক্তি মন্ত্রকের। এরপর এদিন দিল্লির বুকে লালকেল্লায় দাঁড়িয়ে জাতীয় উদ্দেশে ভাষণে মোদী জানান, তাঁর নতুন সরকার ৩.৫ লাখ কোটি টাকা নির্দিষ্ট করে রেখেছে দেশের জলসংকটের সমস্যা কাটাতে। প্রসঙ্গত, দেশের বিভিন্ন প্রান্তে কয়েকদিন আগেই তীব্র জলকষ্ট দেখা গিয়েছে। এর প্রেক্ষাপটে মোদীর এই ঘোষণা নিঃসন্দেহে বড় বিষয়।

প্রতিটি ঘরে যেন পানীয় জল পৌঁছে যায় সেই বন্দোবস্ত করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই মোদীর 'হর ঘর জল' এর প্রকল্প । এই প্রকল্প ২০২৪ সালে বাস্তবায়িত হওয়ার স্বপ্ন রয়েছে নতুন মোদী সরকারের। এদিনের ভাষণে মোদী 'জল জীবন' প্রকল্পে সকলকে যোগদানের আহ্বান জানান।

[সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+