টাকা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়, ৩.৪ কোটি টাকার নৈশভোজও হয় হোয়াইট হাউজে

আরে না না পাগলের প্রলাপ নয়। যা শুনে আমার মস্তিস্কের পুরো কলকবজা নড়ে গিয়েছে আপনি শুনলেও তার কম বই বেশি হবে না। কখনও শুনেছেন সাড়ে তিন কোটি টাকার শুধু নৈশ্যভোজ! মাথাটা বনবন করছে তো। করবেই তো, তবে খবর একেবারে খাঁটি।
২০০৯ সাল থেকে সরকারি মোট ৫টি নৈশ্যভোজে ৯.৩ কোটি টাকা খরচ করেছে ওবামা প্রশাসন
অবশ্য এ ভোজ যে সে ভোজ নয়, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জন্য মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার দেওয়া সরকারি দাওয়াত। ২০০৯ সালের ২৪ নভেম্বর ওবামার ওই সরকারি দাওয়তে ওবামা প্রশাসন খরচ করেছে ৫৭২১৮৮৭.৩৬ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রার হিসাবে যা ৩.৪ কোটি টাকা।
সম্প্রতি একটি রিপোর্টে প্রকাশ হয়েছে, ২০০৯ সাল থেকে সরকারি মোট ৫টি নৈশ্যভোজে ১.৫৫ মিলিয়ন মার্কিন ডলার বা ৯.৩ কোটি টাকা খরচ করা হয়েছে। যার মধ্যে শুধু ভারতীয় প্রধানমন্ত্রীকে দেওয়া নৈশ্যভোজে খরচ হয়েছে ৩.৪ কোটি যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি।
এছাড়াও বাকি চারটিতে যথাক্রমে মেক্সিকোর রাষ্ট্রপতির জন্য ৩.৩ কোটি টাকা, চীনের রাষ্ট্রপতির জন্য ২.৪ কোটি টাকা,জার্মানির চ্যান্সেলারের জন্য ১.৩ কোটি টাকা ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির জন্য ১.২ কোটি টাকা শুধুমাত্র নৈশ্যভোজে খরচ করেছেন।
কথায় আছে টাকা থাকলে ভুতের বাপেরও শ্রাদ্ধ হয়। তবে এক্ষেত্রে কার শ্রাদ্ধ হল, তা এখনও স্পষ্ট নয়।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications