৩ হাজার কোটি টাকার মাদক উদ্ধার উদয়পুরে, গ্রেফতার বলিউড প্রযোজক
মোট ২৩.৫ মেট্রিক টনের মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য তিন হাজার কোটি টাকার উপরে বলে তদন্তকারীরা জানিয়েছেন।
নয়াদিল্লি, ২ নভেম্বর : উদয়পুরের একটি ফ্যাক্টরি থেকে বাজেয়াপ্ত করা হল নিষিদ্ধ মাদক যার বাজার মূল্য পতিন হাজার কোটি টাকার উপরে। এত বড় মাদক একলপ্তে এর আগে কেন্দ্রীয় রাজস্ব দফতরের আধিকারিকেরা বাজেয়াপ্ত করেননি। এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বলিউডের প্রযোজক সুভাষ দুধানিকেও গ্রেফতার করা হয়েছে। [যৌন ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়েছেন যেসব অভিনেত্রীরা]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৮ অক্টোবর কেন্দ্রীয় রাজস্ব ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের আধিকারিকেরা উদয়পুরের মরুধর ড্রিঙ্কসের কারখানায় হানা দিয়ে একটি ঘরে থরে থরে সাজানো বাক্সবন্দি নিষিদ্ধ মাদক উদ্ধার করে। [ড্রাগসের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বলিউডের!]

সবমিলিয়ে মোট ২৩.৫ মেট্রিক টনের মতো নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে। যার আন্তর্জাতিক বাজারমূল্য তিন হাজার কোটি টাকার উপরে বলে তদন্তকারীরা জানিয়েছেন। এখনও পর্যন্ত ভারতে এত বড় অঙ্কের মাদক একসঙ্গে কোনওদিন বাজেয়াপ্ত হয়নি বলেই আধিকারিকেরা জানান। [মুম্বইয়ে হাই-প্রোফাইল মধুচক্রের পর্দাফাঁস, গ্রেফতার টিভি অভিনেত্রী]
কেন্দ্রীয় রাজস্ব ইন্টেলিজেন্স সূত্রে বলা হচ্ছে, এই ঘটনার পিছনের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করা গিয়েছে। আর কে কে এর পিছনে রয়েছে তা খুঁজে বের করার চেষ্টা হচ্ছে। সুভাষ দুধানি বলে যে প্রযোজককে গ্রেফতার করা হয়েছে তার মুম্বইয়ে ব্যবসা ও জমিজমা সবই রয়েছে। [মুম্বইয়ে যৌন ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার উঠতি মডেল]
গোয়েন্দারা গৌপন সূত্রে খবর পেয়েই উদয়পুরে পৌঁছে যান। তারপরে বিএসএফের সাহায্য নিয়ে গোটা অপারেশন চালান। যে মাদক উদ্ধার করা হয়েছে তা গাঁজা বা সিগারেটে ভরে খাওয়া হয়। আফ্রিকা ও এশিয়ায় এর ব্যাপক রমরমা রয়েছে। রাজস্থানে তৈরি হয়ে এই মাদক আফ্রিকার মোজাম্বিকে পাচার হওয়ার কথা ছিল বলে গোয়েন্দারা জেনেছেন।












Click it and Unblock the Notifications