তিন দিনের অগ্নিপথ আন্দোলনের জের, ২০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট দাবি রেলের

তিন দিনের অগ্নিপথ আন্দোলনের জের, ২০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট দাবি রেলের

অগ্নিপথ আন্দোলনের আগুনে পুড়ছে গোটা দেশ। তিনদিন ধরে বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানায় তুমুল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের টার্গেটে থেকেছে মূলত রেল স্টেশনগুলি। একাধিক রাজ্যে রেলস্টেশনে ভাঙচুর, অগ্নি সংযোগ এমনকী ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তার জেরে তিন দিনে রেলের ২০০ কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে বলে জানিয়েছে ভারতীয় রেল।

২০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট দাবি রেলের

সেনাবাহিনীতে নিয়োগ নিয়ে অগ্নিপথ প্রকল্পের কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেটার ফল যে মন মারাত্মক হবে সেটা কেউ আঁচ করতে পারেননি। বিহারে বিশেষ করে ছড়িয়ে পড়েছিল হিংসাত্মক আন্দোলন। বিহারের পাটনা থেকে শুরু করে নালন্দা সর্বত্র ছড়িয়ে পড়েছিল বিক্ষোভের আগুন। বিহারের একাধিক রেল স্টেশনে বিক্ষোভ দেখন বিক্ষোভকারীরা। তাঁরা রেল স্টেশনে ঢুকে ভাঙচুর চালায় এমন কী রেলস্টেশনে আগুন ধরিয়ে দেয়। এমনকী স্টেশনে দাঁড়িয়ে থাকা একাধিক ট্রেনের কামরাতেও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিহারে।

২০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট দাবি রেলের

উত্তর প্রদেশেও একাধিক জায়গায় বিক্ষোভকারীরা রেলস্টেশনে বিক্ষোভ দেখান। তাঁরা একাধিক জায়গায় স্টেশন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। উত্তর প্রদেশেও একধিক জায়গায় স্টেশনে দঁাড়িয়ে থাকা ট্রেনের কামড়ায় আগুন ধরানোর ঘটনা ঘটেছে। একাধিক স্টেশনে এই ঘটন ঘটেছে। তরপরেই উত্তর প্রদেশ সরকার সব স্টেশনে সতর্কত জারি করে। এবং রেলের নিরাপত্তারক্ষীদের ছুটি বাতিল করা হয়।

এদিকে আবার তেলঙ্গানাতেও রেলের সম্পত্তি নষ্টের ঘটনা ঘটেছে। গতকাল সেকেন্দ্রাবাদ স্টেশনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। ইস্টকোস্ট এক্সপ্রেসে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে ১৭ রাউন্ড গুলি চালিয়েছে বিক্ষোভকারীরা। ঘটনায় ১ জন মারা গিয়েছেন আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। তার জেরে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছিল গোটা দেশে। মধ্য প্রদেশেও গোয়ালিয়র এবং ইন্দোর স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত তিন দিনে বিক্ষোভের জেরে শুধু মাত্র বিহারে ৩৩টি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে ২০০ কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে এই ঘটনায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+