কাশ্মীরে নিহত দুই জঙ্গির কাছে পাওয়া গিয়েছে ২ হাজার টাকার নতুন নোট

জঙ্গিদের কাছ থেকে বোমা, গুলি, গ্রেনেড, অস্ত্রশস্ত্র সহ নতুন ২ হাজারের নোট ও কিছু ১০০ টাকার নোটও উদ্ধার হয়েছে।

শ্রীনগর, ২২ নভেম্বর : জম্মু ও কাশ্মীরে এদিন এনকাউন্টারে দুই জঙ্গিকে খতম করেছে ভারতীয় সেনা। উপত্যকার বন্দিপোরা এলাকায় চলা এই এনকাউন্টারে নিহত দুই জঙ্গিকে খতম করার পরে তাদের কাছ থেকেই নতুন ২ হাজারের নোট উদ্ধার হয়েছে।

ওড়িশায় ব্যাঙ্ক থেকে ১ কোটি ১৫ লক্ষ টাকার বাতিল নোট চুরি

#NoteBan : এই একটি কারণে সকলে নরেন্দ্র মোদীর প্রশংসা পঞ্চমুখ হতেই পারেন

সেনা সূত্রে খবর, জঙ্গিদের কাছ থেকে বোমা, গুলি, গ্রেনেড, অস্ত্রশস্ত্র সহ নতুন ২ হাজারের নোট ও কিছু ১০০ টাকার নোটও উদ্ধার হয়েছে।

জঙ্গিদের হাতেও চলে গিয়েছে নতুন ২ হাজারের নোট!

বন্দিপোরায় জঙ্গি উপস্থিতি টের পেয়েই নিরাপত্তারক্ষীরা তাদের খতম করতে গেলে এনকাউন্টার শুরু হয়। স্থানীয় হঞ্জন গ্রামে জঙ্গিরা লুকিয়ে ছিল। তাদের কাছ থেকে দুটি একে৪৭ রাইফেলও উদ্ধার হয়।

অন্যের কালো টাকা নিজের অ্যাকাউন্টে রাখলে হবে ৭ বছরের জেল

৫০ ও ১০০ টাকার নোট বাতিল? কী বলছে কেন্দ্র, জেনে নিন

তবে এই জঙ্গিরা কোন সংগঠনের অথবা তাদের পরিচয় কি তা এখনও জানা যায়নি। তবে সেনার সন্দেহ, মৃত জঙ্গিরা লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সদস্য। এদেশে ঢোকার পরে নতুন নোট তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বলেই সন্দেহ নিরাপত্তীরক্ষী জওয়ানদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+