নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে খরচ ১৭.৬০ লক্ষ টাকা

মোদী
নয়াদিল্লি, ২০ জুলাই: গত ২৬ মে রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান উপলক্ষে খরচ হয়েছিল ১৭.৬০ লক্ষ টাকা। তথ্যের অধিকার আইনে বিষয়টি জানতে চেয়ে সরকারের কাছে প্রশ্ন পাঠিয়েছিলেন রমেশ বর্মা। তাঁকে এমনটাই জানিয়েছে কেন্দ্র।

গত ২৬ মে রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন নরেন্দ্র মোদী। সঙ্গে অন্যান্য মন্ত্রীরাও। আলোকসজ্জা, ফুল, ৪০১৭ জন অভ্যাগতের খাওয়া-দাওয়ার ব্যবস্থা ইত্যাদি বাবদ বিপুল খরচ হয়। এর পরই রমেশ বর্মা একটি চিঠি পাঠান রাষ্ট্রপতি ভবনের সচিবালয়ে। তথ্যের অধিকার আইন উল্লেখ করে জানতে চান বিস্তারিত খরচ। জবাবে রাষ্ট্রপতি ভবন জানায়, মোট খরচের পরিমাণ ১৭.৬০ লক্ষ টাকা। তবে কোন খাতে কী খরচ হয়েছে, তা ভেঙে দেখানো হয়নি। রাষ্ট্রপতি ভবনের সচিবালয় জানিয়েছে, কোন খাতে কত খরচ হয়েছে, আলাদা করে কোনও রেকর্ড রাখা হয়নি। শুধু মোট খরচের রেকর্ডই তাদের কাছে আছে।

জবাবিপত্রে রাষ্ট্রপতি ভবনের তরফে স্বাক্ষর করেছেন সৌরভ বিজয়। রমেশ বর্মা বলেন, খাত ধরে ধরে খরচের পরিমাণ জানতে পারলে তিনি খুশি হতেন। তবে আপাতত এইটুকু তথ্য পেয়েই তাঁকে সন্তুষ্ট থাকতে হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+