হজ হাউসের জন্য ১৫ কোটি টাকা ,উলেমাদের গাড়ি কেনার জন্য 'ভর্তুকি' ঘোষণা! ২১ এর ভোটের আগে বড় পদক্ষেপ

হজ হাউসের জন্য ১৫ কোটি টাকা ,উলেমাদের গাড়ি কেনার জন্য 'ভর্তুকি' ঘোষণা! ২১ এর ভোটের আগে বড় পদক্ষেপ

২০২১ সালে বাংলার মতোই বিধানসভার ভোটগ্রহণ তানিলনাড়ুতে। তার আগে, সেখানের শাসকদল এআইডিএমকে -র একাধিক ঘোষণা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে । দেশ জুড়ে যখন এআইডিএমকের কেন্দ্রীয় শরিক দল বিজেপির বিরুদ্ধে নাগরিকত্ব নিয়ে তোলপাড় হয়েছে বিক্ষোভ, তখন তামিলনাড়ুর সরকার নিয়ে এলো একের পর এক বড়সড় ঘোষণা।

১৫ কোটি টাকা হজ হাউসের জন্য

১৫ কোটি টাকা হজ হাউসের জন্য

এদিন তামিলনাড়ু সরকারের তরফে হজ হাউসের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয় বাজেটে। এছাড়াও সেরাজ্যের বাজেট সেশনে জানানো হয়েছে, একাধিক তাক লাগানো বাজেট বরাদ্দের খবর। যা আগামী দিনে ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা ভোটকে কেন্দ্র করেই পেশ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

৫০ শতাংশ ভর্তুকি উলেমাদের জন্য

৫০ শতাংশ ভর্তুকি উলেমাদের জন্য

যাতে তামিলনাড়ুর উলেমা পদাধীকারীরা ৫০ শতাংশ 'ভর্তুকি' পান তার জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে। আর অই ভর্তুকি উলেমারা যাতে দুই চাকার গাড়ি কিনতে পারেন , তার জন্য এমন বরাদ্দ করা হয়েছে। এছাড়াও তাঁদের পেনশনে ১,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকা ব্যায় বরাদ্দ করা হয়েছে।

জয়ললিতার জন্মদিনে বিশেষ ঘোষণা

জয়ললিতার জন্মদিনে বিশেষ ঘোষণা

আগামী ২৪ ফেব্রুয়ারি জয়ললিতার জন্মদিনে পালিত হতে চলেছে তামিলনাড়ুর ' রাজ্য শিশুকন্যা নিরাপত্তা দিবস'। আর সেই দিনও মহিলাদের নিয়ে একাধিক পদক্ষেপ নিতে চলেছে তামিলনাড়ু সরকার। মনে করা হচ্ছে, এই পদক্ষেপও নেওয়া হয়েছে ২০২১ সালের তানিলনাড়ু বিধানসভায় মহিলা ভোট টানতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+