নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট সহ ১৪১.১৩ কোটি টাকা বাজেয়াপ্ত!
ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোটে ১৪১.১৩ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ, ইডি এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার লোকসভায় এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
নয়াদিল্লি, ৭ এপ্রিল : ভারতের বিভিন্ন প্রান্ত থেকে নতুন ২০০০ ও ৫০০ টাকার নোটে ১৪১.১৩ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর বিভাগ, ইডি এবং অন্যান্য কেন্দ্রীয় সংস্থা। শুক্রবার লোকসভায় এই তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
সংসদে প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেন, "বাজেয়াপ্ত হওয়া টাকার ১১০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর, ৪.৫৪ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে ইডি, ২৬.২১ কোটি সিবিআই ও ৩৮ লক্ষ টাকা ডিআরআই বাজেয়াপ্ত করেছে।"

অরুণ জেটলি জানিয়েছেন, "নতুন ২০০০ ও ৫০০ টাকার নোটে যে টাকা ইডি বাজেয়াপ্ত করেছে তা ভারতীয় স্টেট ব্যাঙ্ক ও অন্যান্য রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কে জমা দিয়ে দেওয়া হয়েছে যাতে ওই টাকা ফের সিস্টেমের মধ্যে চলে আসতে পারে।"
শুধু তাই নয়, অরুণ জেটলি আশ্বাস দিয়েছেন ইডি, সিবিআই, আয়কর দফতর, ডিআরআইয়ের জাতীয় ও আঞ্চলিক শাখাগুলি বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেআইনি টাকা উদ্ধার করছে। এবং কালো টাকার অধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে।












Click it and Unblock the Notifications