১ লাখ টাকার বেশি বীমা আর করানো যাবে না! নয়া নিয়ম ঘিরে তুমুল জল্পনা
আরবিআইয়ের সংস্থা ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন জানিয়েছে, এক লাখ টাকার থেকে বেশি বীমা করানো যাবে কি না তা নিয়ে কোনও নয়া তথ্য নেই। ফলে রিজার্ভ ব্য়াঙ্ক অফ ইন্ডিয়ার এই সাবসিডায়রি সংস্থার নয়া বক্তব্য ঘিরে উঠছে চরম চাঞ্চল্য।

অর্থমন্ত্রী কী জানিয়েছেন?
গত সপ্তাহেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়ে ছিলেন যে সরকার এবার ১ লাখ টাকার থেকে বেশি টাকা আর বীমা হিসাবে রাখতে না দেওয়ার ব্যবস্থা করতে চলেছে সরকার। এই নিয়ে শীতকালীন অধিবেশনে আসতে চলেছে নয়া প্রস্তাব। প্রসঙ্গত, সমস্ত বাণিজ্যিক লেনদের প্রাপ্ত ব্যাঙ্কগুলি ডিপোজিট ইনশিওরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন এর আওতায় রয়েছে। আর আরবিআই-এর অধীন সেই সংগঠনই বীমা নিয়ে বড়সড় ঘোষণার পর এমন খবর আসতে থাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে বাজারে।

বীমা নিয়ে জল্পনা
বীমার কভার নিয়ে আইন করতে এই বিষয়টি কেন্দ্রের তরফে সংসদে তোলবার বিষয়েউদ্যোগ নিচ্ছে কেন্দ্র। প্রসঙ্গত, কেন্দ্রের এই বক্তব্যের কিছুদিন আগেই আরএসএস এর নন প্রফিট অর্গানাইজেশন সহকার ভারতী বীমায় ৫ লাখ টাকা পর্যন্ত ডিপোজিট ইনশিওরেন্সের কথা জানিয়েছে।

জিডিপির পরিস্থিতি কীরকম?
এদিকে, জিডিপি বৃদ্ধির সম্ভাবনা আরও ক্ষীণ হল। বিভিন্ন রেটিং সংস্থাগুলি ভারতের জিডিিপ বৃদ্ধি ১.৫ শতাংশ কমাল। ২০১৯ সালটা এভাবেই কেটে যাবে। তার থেকে ভাল কোনও খবর শোনাল না রেডিং সংস্থাগুলি। আগেই কেন্দ্রীয় পরিসংখ্যান দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে ত্রৈমাসিক হিসেবে ভারতের জিডিপি বৃদ্ধি ৪.৫ শতাংশ কম হবে বলে আগেই জানিয়ে দিয়েছে।












Click it and Unblock the Notifications