চারমাসের শিশুকে দুধের প্যাকেট দেওয়ার জন্য চলন্ত ট্রেনের পেছনে দৌড়ালেন আরপিএফ কনস্টেবল
চারমাসের শিশুকে দুধের প্যাকেট দেওয়ার জন্য চলন্ত ট্রেনের পেছনে দৌড়ালেন আরপিএফ কনস্টেবল
চার মাসের শিশুকে দুধের প্যাকেট দেওয়ার জন্য চলন্ত ট্রেনের পেছনে দৌড়ালেন এক আরপিএফ কনস্টেবল। বৃহস্পতিবার রেল পুলিশের ওই কনস্টেবলের প্রশংসা করলেন রেল মন্ত্রী পীযুশ গোয়েল। রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওই কনস্টেবলকে আর্থিক পুরস্কার দেওয়া হবে।

মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, '৩৩ বছরের আরপিএফ কনস্টেবল ইন্দর সিং যাদব চার মাসের শিশুকে দুধ দেওয়ার জন্য ট্রেনের পেছনে দৌড়ে দেখিয়ে দিলেন যে কর্তব্যে থাকাকালিন কিভাবে দায়িত্ব পালন করতে হয়।’ ৩১ মে শারিফ হাসমি ও তাঁর স্বামী হাসিন হাসমি ও তাঁদের চারমাসের সন্তান শ্রমিক স্পেশ্যাল ট্রেনে করে বেলগাম থেকে গোরখপুরের দিকে যাচ্ছিলেন। তাঁদের সন্তান ক্ষিধেতে কাঁদছিল কারণ কোনও স্টেশনে দুধ পাওয়া যায়নি। তাঁরা এরপর ওই কনস্টেবলের থেকে সাহায্য চান।
ভোপাল স্টেশনের বাইরের এক দোকান থেকে যাদব তৎক্ষণাত একটি দুধের প্যাকেট এনে দেন কিন্তু ততক্ষণে ট্রেনটি চলতে শুরু করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, 'ওই কনস্টেবল তাঁর মানবিকতা ও সাহস দেখিয়ে চলন্ত ট্রেনের পেছনে দৌড়ে কোচের মধ্যে থাকার মহিলার হাতে দুধের প্যাকেট পৌঁছে দেন।’ স্টেশনে থাকা সিসি ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়ে। গোয়েল জানিয়েছেন, প্রশংসনীয় কাজ করেছেন আরপিএফ কনস্টেবল ইন্দর সিং যাদব যিনি একটি শিশুর দুধ সরবরাহের জন্য ট্রেনের পেছনে দৌড়ে দৃষ্টান্তমূলক দায়িত্ববোধ প্রদর্শন করেছেন। তিনি বলেন, 'ভালো একজন সাহায্যকারীকে নগদ পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে।’












Click it and Unblock the Notifications