পুলিশ খুঁজছে হন্যে হয়ে, বিজেপি সাংসদ তেজস্বী প্রকাশের সঙ্গে এক মঞ্চে রাউডি সুনীল
পুলিশ খুঁজছে হন্যে হয়ে, বিজেপি সাংসদ তেজস্বী প্রকাশের সঙ্গে এক মঞ্চে রাউডি সুনীল
রাউডি সুনীল। যাঁর নামে ডজন খানেক ক্রিমিনাল কেস রয়েছে পুলিশের খাতায়। য়ার খোঁজে হন্যে কর্নাটক পুলিশ। হঠাৎ করে সেই রাউডি সুনীল রাজনৈতিক উত্তাপ বাড়ালেন সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে। সেই পোস্টে দেখা গিয়েছে বিজেিপ সাংসদ তেজস্বী সূর্ষের সঙ্গে এক মঞ্চে রয়েছেন তিনি। তাই নিয়ে জল্পনার পারদ চড়েছে। তাহলে কি শাসক দলের প্রশ্রয়েই বাড়বাড়ন্ত রাউডি সুনীলের।

গত পাঁচ দিন ধরে রাউডি সুনীলের কোনও হদিশ পাচ্ছে না পুলিশ। তাঁর নামে একাধিক ক্রিিমনাল কেস রয়েছে। পাঁচ দিন আগে বেঙ্গালুরুতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। কিন্তু রাউডি সুনীলের কোনও খোঁজ পাওয়া যায়নি। অথচ তাঁর আয়োজিত এক রক্তদান শিবিরের অনুষ্ঠানে দেখা গিয়েছে বিজেপি সাংসদ তেজস্বী সূর্যকে। গত রবিবার কর্নাটকের চামার্জপেটে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ তেজস্বী সর্য এবং বিজেপি নেতা পিসি মোহন।বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর সঙ্গে রাউডি সুনীলের এই ছবি যে কর্নাটকের শাসক দলের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। বিজেপি সাংসদ তেজস্বী সূর্যর লোকসভা এলাকাতেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রাউডি সুনীল নিজেই এই রক্তদান শিবির চালান। রাষ্ট্রোত্তনা ব্লাড ব্যাঙ্ক তিনিই চালান বলে জানা গিেয়ছে। সেই সংস্থার রক্তদান শিবিরে আমন্ত্রণ জানানো হয়েছিল বিজেপি সাংসদকে। সেই আমন্ত্রণ স্বীকার করেই বিজেপি সাংসদ হাজির হয়েছিলেন সেখানে। এবার প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি না জেনেই বিজেপি সাংসদ সেখানে হাজির হয়েছিলেন।
এদিকে এই নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়ে গিয়েছে। কর্নাটক কংগ্রেসের পক্ষ থেকে সেই ছবি টুইট করে অভিযোগ করা হয়েছে, বিজেপির আশ্রয়ে থাকার কারণেই রাউডি সুনলের মত এত বড় একজন অপরাধীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করছে না পুলিশ। কর্নাটকে সব গুণ্ডারাই সেকারণে বিজেপিতে যোগ দিতে চাইছে বলে অভিযোগ করেছেন তাঁরা। কংগ্রেসের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে এবার হয়তো দেখা যাবে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম যোগ দেবেন বিজেপিতে।
রাউডি সুনীল নিজেও রাজনীতিতে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছেন। সূত্রের খবর, বিজেপির পক্ষ থেকে নাকি রাউডি সুনীলকে চেমারাজপেট কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থীর বিপক্ষে ভোট দাঁড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে এই ছবি প্রকাশ্যে আসার পর তেজস্বী সূর্য কোনও মন্তব্য করতে চাননি। তবে বিজেপি নেতা পিসি সুনীল জানিয়েছেন রক্তদান শিবিরে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। এবং গরিব মানুষের স্বার্থেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বলে দাবি করেছেন বিজেপি নেতা। কিন্তু যোগদান করার পরেই আমরা বুঝতে পারি যে এটা রাউডি সুনীলের সংস্থার অনুষ্ঠান। এই নিয়ে আমরা দুজনেই অর্থাৎ তেজস্বী সূর্য এবং তিনি দুজনেই অনুতপ্ত বলে জানিয়েছেন পিসি মোহন। গত ২৩ নভেম্বর থেকে নিখোঁজ রয়েছেন রাউডি সুনীল।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications