মায়ের তিন প্রেমিকের হাতে গণধর্ষিতা নাবালিকা

রোহতকের দাতাউর গ্রামের ১৬ বছরের কিশোরী অভিযোগ করেছে যে গত একবছরে মায়ের তিন প্রেমিক একাধিকবার তাকে গণধর্ষণ করেছে। দ্বাদশ শ্রেণির ছাত্রী মেয়েটি জানিয়েছে, গত বছরের মার্চ মাস থেকে এই যৌন নির্যাতন চলছে।

রোহতক, ১০ এপ্রিল : হরিয়ানায় নারী-পুরুষের সংখ্যার অনুপাতে তফাৎ অনেকটা কমে এসেছে বলে সগর্বে ঘোষণা করেছে মনোহরলাল খট্টরের সরকার। এই তথ্য সত্যিই প্রশংসার যোগ্য। তবে এসবের পাশ কাটিয়েই জঘন্য ঘটনার সাক্ষী রইল রোহতক। এক নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযোগের আঙুল উঠল মা ও তার প্রেমিকদের বিরুদ্ধে।

রোহতকের দাতাউর গ্রামের ১৬ বছরের কিশোরী অভিযোগ করেছে যে গত একবছরে মায়ের তিন প্রেমিক একাধিকবার তাকে গণধর্ষণ করেছে। দ্বাদশ শ্রেণির ছাত্রী মেয়েটি জানিয়েছে, গত বছরের মার্চ মাস থেকে তার উপরে এই যৌন নির্যাতন চালানো হচ্ছে।

মায়ের তিন প্রেমিকের হাতে গণধর্ষিতা নাবালিকা

মেয়েটির অভিযোগ, গতবছরের মার্চ মাসে তার মাকে ওই তিন ব্যক্তির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে সে। তারপর থেকেই মেয়েটির উপরে গণধর্ষণ চলছে। এমনকী মায়ের উপস্থিতিতে সেই ঘটনার ভিডিও করেও রাখা হয়েছে যাতে কাউকে সে ঘটনা বলতে না পারে বলে মেয়েটি পুলিশকে জানিয়েছে।

নাবালিকা মেয়ের অভিযোগের ভিত্তিতে রামভগত, দীনেশ ও কমল নামে তিনজনের নামে ফৌজদারী ও পসকো আইনে মামলা করেছে পুলিশ। এছাড়া মায়ের নামেও অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ জানিয়েছে, নির্যাতিতা মেয়েটির বয়ান রেকর্ড করা হয়েছে। শারীরিক পরীক্ষাও হয়ে গিয়েছে। পলাতক অভিযুক্তদের গ্রেফতারির চেষ্টা চালানো হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+