জেলে গিয়েও কীর্তিকাণ্ডের অভাব নেই রামরহিমের, ফাঁস গোপন 'গল্প'

যাকে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় জেলবন্দি করা হল, সেই রামরহিম এখন জেলে বসে কী কীর্তি করছে, তার পর্দা ফাঁস হয়েছে।

ধর্ষণের দায়ে কিছু মাস আগেই অভিযুক্ত হয়ে জেলবন্দি হয়েছে ধর্মগুরু রাম রহিম। তার দোষী সাব্যস্ত হওয়ার ঘটনায় আগুন জ্বলে যায় গোটা হরিয়ানা , পাঞ্জাবে। তাণ্ডব চালায় ডেরা সমর্থকরা, সেই বিক্ষোভ বাগে আনতে বেশ বেগ পেতে হয় প্রশাসনকে। কিন্তু এত কিছুর পরও যাকে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনায় জেলবন্দি করা হল, সেই রামরহিম এখন জেলে বসে কী কীর্তি করছে, তার পর্দা ফাঁস হয়েছে।

জেলে গিয়েও কীর্তিকাণ্ডের অভাব নেই রামরহিমের, ফাঁস গোপন 'গল্প'

জানা গিয়েছে, শুধু নামেই বন্দি হয়ে রয়েছে রাম রহিম। জেলে বসে সমস্তরকমের বিলাসিতাই ভোগ করে চলেছে রামরহিম। বহাল তবিয়তে নিজের পরিবারের সদস্যদের সঙ্গে ২ ঘণ্টা ধরে দেখা করছে সে। যেখানে জেলের অন্যান্য বন্দিদের , তাদের পরিবারের সঙ্গে ২০ মিনিট দেখা করতে দেওয়ার সুযোগ দেওয়া হয়। রামরহিমকে দেওয়া হয়েছে জেলের বিশেষ সেল, যেখানে বিশেষ খাবার দাবার তার জন্য আয়োজিত হচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমন তথ্যই প্রকাশিত হয়েছে।

এখানেই শেষ নয়, জেলের বাকি বন্দিদের হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে , তারা যেন রামরহিমের সেল-এর কাছেও না আসে, পাশাপাশি ধর্ষক ধর্মগুরুকে যেন বিরক্তও না করা হয়। এমন এক পরিস্থিতিতে , জেলের এক বন্দি জানিয়েছে, যে কোনও দিনও জেলের কোনও কাজ করতে দেখা যায় না রামরহিমকে।

প্রসঙ্গত, গত ২৫ অগাস্ট ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা হয় ডেরা সচা সৌদা প্রধান রামরহিমকে। তাকে ২০ বছরের জন্য হাজতবাসের নির্দশ দেয় আদালত। ঘটনার প্রেক্ষিতে রামরহিমের মহিলাঘটিন নানা যৌন কেলেঙ্কারির তথ্যও উঠে আসতে থাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+