ছেলের জন্য ন্যায় বিচার এবং সংবিধান বাঁচানোর ডাক! ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রোহিত ভেমুলার মা
ছেলের জন্য ন্যায় বিচার এবং সংবিধান বাঁচানোর ডাক! ভারত জোড়ো যাত্রায় রাহুলের পাশে রোহিত ভেমুলার মা
ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধী। তামিলনাড়ু থেকে শুরু হওয়া এই যাত্রায় বিভিন্ন রাজ্যে বহু মানুষ অংশ নিচ্ছে। রাহুল গান্ধী সেই যাত্রায় অংশ নেওয়া মানুষজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন। এমনই এক ছবি এদিন টুইটারের মাধ্যমে সামনে আনল কংগ্রেস। সেখানে দেখা যাচ্ছে রাহুল গান্ধী জড়িয়ে ধরেছেন রোহিত ভেমুলার মাকে।

রোহিত ভেমুলার মায়ের অংশগ্রহণ
কংগ্রেসের ভারত জোড়ো যাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে যুক্ত হয়েছেন রোহিত ভেমুলার মা রাধিকা ভেমুলা। সকলের সঙ্গে রাধিকা ভেমুলার অংশগ্রহণ ছিল সংক্ষিপ্ত। ২০১৬-তে হয়রানির জেরে আত্মহত্যা করেছিলেন দলিত ছাত্র রোহিত। ২০১৬-র ১৭ জানুয়ারি সেই সময় ২৬ বছয় বয়সী দলিত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলিতে বর্ণবাদের বিরুদ্ধে বেশব্যাপী আন্দোলনের সূচনা করে। সেই সময় রোহিত ভেমুলার আত্মহত্যার প্রতিবাদ করে ছাত্র বিক্ষোভে যোগ দিয়েছিলেন রাহুল গান্ধীও।
|
রোহিত ভেমুলাকে স্মরণ
রাধিকা ভেমুলার সঙ্গে দেখা করার পরে রাহুল গান্ধী এদিন রোহিত ভেমুলাকে স্মরণ করে বলেছেন, তিনি সামাজিক বৈষম্য এবং অবিচারের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক ছিলেন এবং থাকবেন।

বিজেপি-আরএসএসকে নিশানা রাধিকার
অন্যদিকে রাধিকা ভেমুলাও ভারত জোড়ো যাত্রায় রাহুল গান্ধীর সঙ্গে হেঁটে বিজেপি-আরএসএস-এর থেকে সংবিধানকে বাঁচাতে ডাক দিয়েছেন। তিনি রোহিত ভেমুলার জন্য ন্যায় বিচার, রোহিত আই পাশ, দলিতদের প্রতিনিধিত্ব বাড়ানো, বিচার ব্যবস্থায় নিপীড়িতদের অংশ বাড়ানো, সকলের জন্য শিক্ষার ডাক দিয়েছেন।

ছবি টুইট করেছেন কংগ্রেসের বহু নেতা
রাহুল গান্ধী বলেছেন, রোহিত ভেমুলার মায়ের অংশগ্রহণের পরে ভারত জোড়ো যাত্রায় পদক্ষেপে নতুন করে সাহসের সঞ্চার হয়েছে। পাশাপাশি মনও শান্তি পেছে। রাহুল গান্ধী ছাড়াও কংগ্রেসের টুইটার হ্যান্ডেল এবং অনেক নেতা রাহুল গান্ধীর সঙ্গে ভারত জোড়ো যাত্রায় অংশ নেওয়া রাধিকা ভেমুলার ছবি টুইট করেছেন।
ছবি সৌ:টুইটার












Click it and Unblock the Notifications