শরীরের এক টুকরো মাংস দিচ্ছি মাত্র, লালু প্রসাদকে কিডনি দানে আবেগঘন পোস্ট মেয়ের
লালু প্রসাদ যাদবকে কিডনি দান নিয়ে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট মেয়ে রোহিনীর
দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব। সম্প্রতি চিকিৎসকরা ৭৪ বছরের এই রাজনীতিবিদকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। লালুর মেয়ে রোহিনী আচার্য তাঁর বাবাকে একটি কিডনি দেওয়ার বিষয়ে ইচ্ছা প্রকাশ করেন। লালু কন্যা শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন। সেখানে তিনি বলেন, শুধু শরীরের একটু মাংসের টুকরো মাত্র বাবাকে দিচ্ছেন।

লালু প্রসাদের মেয়ে রোহিনী শনিবার টুইটারে একটি আবেগঘন পোস্ট করেন। তার পাশাপাশি তিনি বেশ কয়েকটি ছবি পোস্ট করেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, শিশু রোহিনীকে লালু প্রসাদ যাদব কোলে নিয়ে রয়েছেন। রোহিনী আচার্য লালু প্রসাদ যাদবকে কিডনি দান সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় বলেন, 'আমি ছোট একটা মাংসের টুকরো বাবাকে দিতে চাই। আমি তাঁর জন্য সব কিছু করতে পারি। আপনারা প্রার্থনা করুন যাতে সব কিছু ঠিক হয়ে যায়। বাবা আবার আপনাদের সামনে কথা বলার, বক্তব্য রাখার মতো সুস্থ হয়ে যায়।'
রোহিনী আচার্য রাজনীতি থেকে সর্বদা দূরে থেকেছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে থাকে। লালু প্রসাদ যাদব সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছিলেন। সেই সময় তিনি মেয়ে রোহিনীর কাছেই ছিলেন। লালু প্রসাদ যদাব পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। বর্তমানে তিনি জামিনে মুক্ত রয়েছেন। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশ যেতে গেলে আদালতের অনুমতির প্রয়োজন হয়। তিনি কিডনির চিকিৎসার জন্য গত মাসে সিঙ্গাপুর গিয়েছিলেন। ভারতের বাইরে থাকার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে তিনি ২৪ অক্টোবর দেশে ফিরে আসেন।
লালু প্রসাদ যাদব বর্তমানে তাঁর বড় মেয়ে মিসা ভারতীর কাছে দিল্লিতে রয়েছেন। রোহিনী নিজের পরিবার সম্পর্কে বলতে গিয়ে আবেগ প্লাবিত হয়ে পড়েন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেন, বাবার জন্য কিছু করতে পারায় তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন। তাঁর কাছে লালু প্রসাদ যাদব ও রাবড়ি দেবী দেবতাতুল্য।
জানা গিয়েছে, লালু প্রসাদ যাদবকে কিডনি দিতে পরিবারের একাধিক সদস্যের পাশাপাশি আরজেডির নেতা কর্মীরা ইচ্ছুক ছিলেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তিনি মেয়ের কিডনি নিতে চাননি। তবে তিনি রোহিনীর জেদের কাছে হার মানেন। রোহিনী তাঁকে বলেন, পরিবারের কেউ কিডনি দিলে, প্রতিস্থাপনের সাফল্যের হার বেশি থাকে। ৭৪ বছরের রাজনৈতিক এই নেতার একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তিনি রাঁচি ও দিল্লির এইমসে একাধিকবার ভর্তি হয়েছিলেন। এই শারীরিক অবস্থায় তাঁর কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার মোটেই সহজ হবে না বলেই চিকিৎসক মহলের তরফে মনে করা হচ্ছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications