Haryana Rohingyas: হরিয়ানায় মুসলিম এলাকায় কংগ্রেসের জয়জয়কার, রোহিঙ্গাদের কাঁধে ভর হাত শিবিরের?

Haryana Rohingya Muslims: পরপর তিনবার। বিধানসভা নির্বাচনে (Haryana Assembly Elections) হেরে হরিয়ানা জেতার স্বপ্ন ভেঙে চূরমার হয়েছে কংগ্রেসের (Congress)। জাতপাতের অঙ্ক কষে হরিয়ানায় জাঠেদের ভোটের আশায় ছিল কংগ্রেস। কিন্তু সেই আসনগুলিতেও কার্যত মুখ থুবড়ে পড়েছে হাত শিবির। কিন্তু গোটা রাজ্যে একমাত্র মেওয়াট এলাকার ফলাফল বলছে অন্য কথা।

৮০ শতাংশই মুসলিম অধ্যুষিত (Muslim Dominated) মেওয়াট এলাকা। আর সেখানেই ঝুলিতে ভূরি ভূরি ভোট পেয়েছে কংগ্রেস। নুহ (Nuh District) জেলার তিনটি আসনেই বাকিদের থেকে বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছে কংগ্রেস প্রার্থীরা (Congress Candidates)।

মেওয়াট এলাকার মধ্যে পাঁচটি বিধানসভা আসন রয়েছে। এদের মধ্যে নুহ, পানহানা, ফিরোজপুর ঝিরকা আসন রয়েছে নুহ জেলায়। অন্যদিকে পালওয়াল জেলায় রয়েছে গুরুগ্রাম ও হাথিন বিধানসভা কেন্দ্র। নুহ জেলার তিন বিধানসভা আসনই মুসলিম অধ্যুষিত।

শুধু নুহ আসনেই দেড় লক্ষ ভোটারের মধ্যে ৬০ হাজার হিন্দু ভোট। বাকি নব্বই লাখ ভোটই মুসলিমদের। সূত্রের খবর, এই সমস্ত এলাকায় ঘাঁটি গেঁড়েছে রোহিঙ্গা মুসলিমরা (Rohingya Muslims)। ভোটার তালিকায় (Voter List) নামও তুলেছে তারা। রোহিঙ্গা মুসলিমদের কেউ ১০ বছর তো কেউ ১৫ বছর ধরে বসবাস করছে এখানে।

শুধু তাই নয়, নুহের আদি বাসিন্দাদের সম্পত্তিতেও ভাগ বসাচ্ছে এই রোহিঙ্গারা। স্থানীয় মেয়েদের প্রলোভন দেখিয়ে বিয়ে করে রোহিঙ্গা মুসলিমরা তাঁদের ঘরবাড়ি কবজা করছে বলে অভিযোগ। সোশ্য়াল মিডিয়ায় ভাইরালও হয়েছে এমন একটি ভিডিয়ো।

অন্যদিকে পানহানায় ২ লক্ষ ভোটারের মধ্যে মাত্র ২৫ থেকে ৩০ হাজার হিন্দু ভোট। এখানেও রোহিঙ্গা মুসলিমরা আধিপত্য বিস্তার করেছে বলে দাবি। ফিরোজপুর ঝিরকা কেন্দ্রের অধীন এলাকাতেও বদল নেই চিত্রে। সেখানে প্রায় আড়ই লাখ ভোটারের মধ্যে ২৫ থেকে ৩০ হাজার হিন্দু ভোট।

এমতাবস্থায় এই আসনগুলি থেকে কংগ্রেসর জয় বড় প্রশ্ন তুলে দিয়েছে। নুহ বিধানসভা থেকে কংগ্রেস প্রার্থী আফতাব আহমেদ জয়ী হয়েছেন ৪৬ হাজার ৯৬৩ ভোটের ব্যবধানে। ফিরোজপুর ঝিরকা আসনে কংগ্রেসের মামান খান জিতেছেন ৯৮ হাজার ৪৪১ ভোটে। নুহতে অশান্তির সময় প্ররোচনা দেওয়ার দায়ে অভিযুক্ত এই জয়ী কংগ্রেস প্রার্থী।

পানহানায় কংগ্রেসের আরেক সংখ্যালঘু প্রার্থী মহম্মদ ইলিয়াস জিতেছেন ৩১ হাজার ৯১৬ ভোটে। হাথিন বিধানসভা থেকে ৩২ হাজার ৩৯৬ ভোটে জিতেছেন কংগ্রেসের মহম্মদ ইজরায়েল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে বিস্ফোরক তথ্য এসেছে সামনে। কীভাবে ভারতে এসে পাকাপাকিভাবে তারা বসবাস শুরু করে, তা বলতে দেখা যাচ্ছে এক রোহিঙ্গা মুসলিমকে। আর এসব আসনে কংগ্রেসের বড় জয় প্রমাণ করে দিল ভোটব্যাঙ্কে আসল খেলা খেলেছে এই অনুপ্রবেশকারীরাই।

রোহিঙ্গা মুসলিমরা ভোটার তালিকাতেই বা ঠাঁই পেল কী করে? দলকে সুবিধা করে দিতেই কি পিছন থেকে হাত ঘুরিয়ে কাজ করেছে কংগ্রেস? তাই কি হরিয়ানা নিয়ে আগে থেকেই আত্মবিশ্বাসী ছিল হাত শিবির? সেই প্রশ্নও উঠছে ওয়াকিবহাল রাজনৈতিক মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+