জিহাদি সাহায্যে ভারত ছাড়ছেন রোহিঙ্গা শরণার্থীরা, প্রতিবেশী দেশে গন্তব্য নিয়ে প্রশ্ন গোয়েন্দাদের

সিএএ, এনআরসি নিয়ে তোড়জোড় শুরু হতেই দলে দলে ভারত ছাড়ছেন রোহিঙ্গা শরণার্থীরা। তাদের গন্তব্য এখন নেপালের দিকে। গোয়েন্দা সংস্থাগুলি এমনটাই রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে।

সিএএ, এনআরসি নিয়ে তোড়জোড় শুরু হতেই দলে দলে ভারত ছাড়ছেন রোহিঙ্গা শরণার্থীরা। তাদের গন্তব্য এখন নেপালের দিকে। গোয়েন্দা সংস্থাগুলি এমনটাই রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকে। ইতিমধ্যেই প্রায় ৩৭৮ জন রোহিঙ্গা নেপালে আশ্রয় নিয়েছেন। সেখানে জমি কিনে বসতি স্থাপনের জন্য রিয়েল স্টেট ব্রোকারদের ধরেছেন তারা।

নেপালে বসতি রোহিঙ্গাদের

নেপালে বসতি রোহিঙ্গাদের

নেপালের ধাধিং জেলায় ৩৫ টি অস্থায়ী আশ্রয় কেন্দ্র গড়ে তুলেছেন রোহিঙ্গারা। প্রায় সবকটিই গত কয়েকদিনে গড়ে উঠেছে। একইভাবে ১০৪ জন রোহিঙ্গা ল্যান্সটুর এবং অনেকে পানাউটি পুরসভা এলাকায় আশ্রয় নিয়েছেন।

নেপালের পথে রোহিঙ্গা শরণার্থীরা

নেপালের পথে রোহিঙ্গা শরণার্থীরা

এক গোয়েন্দা আধিকারিক জানিয়েছেন, ভারতে থাকা রোহিঙ্গারা ইতিমধ্যেই নেপালে বসতি গড়ে তোলা রোহিঙ্গাদের সঙ্গে যোগাযোগ করেছেন। পাশাপাশি নেপালের নাগরিকত্ব পেতেও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। হাজার হাজার টাকা হাতবদলেরও অভিযোগ উঠেছে। নেপালে বসতি স্থাপনের জন্য ৪ থেকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে।

ইসলামিক সংস্থা সাহায্য করছে রোহিঙ্গাদের

ইসলামিক সংস্থা সাহায্য করছে রোহিঙ্গাদের

সূত্রের খবর অনুযায়ী, নেপালে থাকা বেশ কিছু ইসলামিক সংস্থা রোহিঙ্গাদের অর্থ সাহায্য।য করছে। এমনই একটি সংস্থা হল ইসলামি সংঘ নেপাল। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের চলাচলের ওপর কড়া নজরদারি জরুরি বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রকের আধিকারিকরা।

ভারত বিরোধী শক্তি তৎপর

ভারত বিরোধী শক্তি তৎপর

ইতিমধ্যেই নেপালে আইএসআই-এর সহযোগিতায় লস্কর ও জৈশ-এর শিবির রয়েছে বলে দাবি ভারতীয় গোয়েন্দাদের। আর সেখান থেকেই রোহিঙ্গাদের অর্থ সাহায্য করে তাদের ভারত বিরোধী কাজে ব্যবহার করা হতে পারে বলেও মনে করছেন অনেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+