এবার নিয়ে ৯ বার! ফের ইডির দফতরে হাজিরার নির্দেশ সনিয়ার জামাই রবার্টকে
ভোট মিটতেই তৎপরতা শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীভদরার স্বামী রবার্ট ভদরাকে।
ভোট মিটতেই তৎপরতা শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। বৃহস্পতিবার হাজিরা দেওয়ার জন্য তলব করা হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী ভদরার স্বামী রবার্ট ভদরাকে। লন্ডন, দুবাই, রাজস্থান এবং দিল্লিতে হিসেব বহির্ভূত নতুন নতুন সম্পত্তি কেনার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এবার নিয়ে নবমবার তাঁকে তলব করা হল।

বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় রবার্ট ভদরাকে হাজিরা দিতে বলেছেন ইডি।
এবারের লোকসভা ভোটের আগে থেকেই বিজেপি কংগ্রেসকে নিশানা করেছিল রবার্ট ভদরাকে নিয়ে। সেই সময় বিষয়টি রাজনৈতিক অ্যাখ্যা দিয়েছিলেন রবার্ট। যদিও, মামলায় সম্ভাব্য গ্রেফতারির ভয়ে দিল্লির এক আদালত থেকে তিনি আগাম জামিন নেন। আদালত থেকে তিনি রক্ষা কবচও পেয়েছিলেন এপ্রিল মাসে। এর পরেই ইডির তরফে দিল্লি হাইকোর্টে আবেদন জানানো হয়, অন্তর্বর্তী জামিন বাতিল করার জন্য। এর প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট বদরাকে নোটিশ দেয়।
তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, তারা বেনামি সম্পত্তি নিয়ে নতুন করে প্রমাণ পেয়েছে। সেই জন্যই এই ব্যবসায়ীকে নতুন করে ডাকা হয়েছে।
তদন্তকারী সংস্থা দাবি করেছে, রবার্ট ভদরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে লন্ডনে নটি সম্পত্তির মালিক। যার আনুমানিক মূল্য ১২ মিলিয়ন পাউন্ড। এর মধ্যে রয়েছে, ভিলা এবং বিলাসবহুল ফ্ল্যাট। এইসবই কেনা হয়েছে ২০০৫ তেকে ২০১০ সালের মধ্যে, সেই সময় দেশে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার।
লন্ডনের ১২ ব্রেয়ানস্টন স্কোয়ারে একটি ম্যানসন কেনার অভিযোগ রয়েছে। যার বাজারমূল্য ১.৯ মিলিয়ন পাউন্ড। বরার্ট ভদরার বিরুদ্ধে হরিয়ানা ও রাজস্থানে অবৈধ উপায়ে জমি কেনাবেচার অভিযোগও রয়েছে।












Click it and Unblock the Notifications