Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

প্রিয়ঙ্কা ছাড়াই ইডির দফতরে রবার্ট! জেরার দ্বিতীয় পর্ব সম্পন্ন

আর্থিক তছরুপের দায়ে আজ ফের জেরার মুখে রবার্ট বঢরা।

প্রথম দিনের ৬ঘণ্টা জেরার পর এদিন ২ ঘণ্টার প্রশ্ন উত্তর পর্ব মিটিয়ে ফিরে গেলেন প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। আর্থিক তছরুপের দায়ে আজ ফের জেরার মুখে পড়েন রবার্ট বঢরা। বুধবার টানা ৬ ঘণ্টা জেরার পর আজও জেরার মুখে পড়তে চলেছেন উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতি প্রিয়ঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢড়া। মঙ্গলবার যদিও রবার্টকে পৌঁছতে ইডির দফতরে যান স্ত্রী প্রিয়ঙ্কাও। তবে এদিন রবার্ট একাই পৌঁছলেন ইডির দফতরে।

স্বামীর সঙ্গে আজ নেই প্রিয়ঙ্কা! ইডির দফতরে ফের জেরার মুখে রবার্ট

বুধবারই কংগ্রেসের উত্তরপ্রদেশের সভানেত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। আর সেইদিনই রবার্টকে প্রথমবার জেরার জন্য ডাকে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। চলে ৬ ঘণ্টার টানা জেরা। এর পর ফের আজ জামনগর হাউসে আসেন রবার্ট। আজো ফের এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের জেরার মুখে পড়তে চলেছেন গান্ধী পরিবারের জামাই। রবার্টকে জেরার জন্য রয়েছেন ৭ জন ইডি অফিসার। যাঁদের মধ্যে থাকছেন ইডির ডেপুটি ডিরেক্টর ও অ্যাসিসটেন্ট ডিরেক্টর।

এদিন শুধু রবার্ট বঢরা নন, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দফতে এদিন পৌঁছন আরো এক কংগ্রেস নেতার পরিবারের সদস্য। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরমের পুত্র কার্তি চিদাম্বরমও এদিন ইডির দফতরে জেরার মুখে পড়তে চলেছেন। আইএনএক্স মিডিয়াকাণ্ডে আর্থিক তছরুপের দায়ে তাঁর বিরুদ্ধে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+