স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে রবার্ট, আগাম জামিনের মেয়াদবৃদ্ধিতে জেরার দিনেই স্বস্তি

কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে স্ত্রী প্রিয়াঙ্কার লোকসভার প্রথম প্রচার শুরুর দিনই স্বামী রবার্ট ভদরা মুখোমুখি হলেন ইডি জেরার। তবে তার মধ্যেই স্বস্তির খবর, তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের দিন আরও বর্ধিত হল

কংগ্রেসের সাধারণ সম্পাদক হয়ে স্ত্রী প্রিয়াঙ্কার লোকসভার প্রথম প্রচার শুরুর দিনই স্বামী রবার্ট ভদরা মুখোমুখি হলেন ইডি জেরার। তবে তার মধ্যেই স্বস্তির খবর, তাঁর অন্তর্বর্তীকালীন জামিনের দিন আরও বর্ধিত হল। বুধবার ইডির মুখোমুখি হওয়ার দিনই দিল্লি কোর্ট জানিয়ে দিল তাঁর অন্তর্বর্তী জামিন ১৬ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত করা হল।

স্ত্রী প্রিয়াঙ্কাকে নিয়ে ইডি দফতরে রবার্ট, আগাম জামিনের মেয়াদবৃদ্ধিতে জেরার দিনেই স্বস্তি

এদিন প্রিয়াঙ্কাকে সঙ্গে করেই ইডি দফতরে আসেন রবার্ট ভদরা। এরপর ইডির আধিকারিকদের মুখোমুখি হন রবার্ট। আর স্ত্রী প্রিয়াঙ্কা তাঁর সঙ্গী হওয়ায় স্পষ্ট হয়ে গেল কংগ্রেস এই ইস্যুতে রবার্টের পাশেই থাকবে। আগে রবার্টের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠার পর কংগ্রেস নিজেদেরকে বিচ্ছিন্ন করে রেখেছিল। এবার কৌশল বদল করে কংগ্রেস দাঁড়়াল রবার্টের পাশে।

২ ফেব্রুয়ারি দিল্লির পাতিয়ালা আদালতে রবার্টের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়। এরপরই তিনি জানিয়েছিলেন ৬ ফেব্রুয়ারি তিনি এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির মুখোমুখি হবেন। সেইমতো এদিন রবার্ট ইডি অফিসে এসে জেরার মুখোমুখি হন। উল্লেখ্য, ইডি কর্তৃক দায়ের করা একটি মানি-লন্ডারিং মামলা ছিল রবার্টের বিরুদ্ধে।

লন্ডনের একটি সম্পত্তি ক্রয় নিয়ে মানি লন্ডারিংয়ের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ১২, ব্রায়ানস্টন স্কোয়ারের ওই সম্পত্তির মূল্য ১.৯ মিলিয়ন পাউন্ড, যা ভদরার মালিকানাধীন। তা নিয়েই সোনিয়ার জামাতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। সেই দুর্নীতির প্রশ্নেই ইডির প্রশ্নবান সামলাবেন রবার্ট।

এ প্রসঙ্গে রবার্ট ভদরা এদিন ফের জানান, তিনি একজন আইন-শৃঙ্খলা রক্ষাকারী নাগরিক। তিনি আইনভঙ্গ করে কিছু করেননি। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ কথা তিনি আদালতে জানিয়েছিলেন, এদিন ইডির মুখোমুখি হয়ে একই কথাই বলবেন রবার্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+