নিরাপত্তার 'গেরো'য় রাজধানী! আস্ত এটিএম তুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা

টাকা লুঠ করতে না পেরে আস্ত একটা এটিএম মেশিন তুলে নিয়ে গেল ডাকাতরা। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকার নওয়াদা মেট্রো স্টেশনের কাছে।

টাকা লুঠ করতে না পেরে আস্ত একটা এটিএম মেশিন তুলে নিয়ে গেল ডাকাতরা। ঘটনাটি ঘটেছে দিল্লির দ্বারকার নওয়াদা মেট্রো স্টেশনের কাছে। পুলিশ জানিয়েছে সোমবার ও মঙ্গলবার রাতের মধ্যবর্তী সময়ে ঘটনাটি ঘটেছে। এটিএমটিতে প্রায় ৩০ লক্ষ টাকা ছিল। এটিএম মেশিন তুলে নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরা ঢেকে দিয়েছিল ডাকাতদল।

নিরাপত্তার গেরোয় রাজধানী! আস্ত এটিএম তুলে নিয়ে পালাল দুষ্কৃতীরা

এদিকে এই ঘটনা সামনে আসার পর কর্পোরেশন ব্যাঙ্কের তরফে মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করা হয়। তাতে বলা হয়েছে ব্যাঙ্কটি চালু থাকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত। এরপর নিরাপত্তাকর্মী ব্যাঙ্ক এবং এটিএম-এর শাটার ফেলে দেন। সোমবারেই নিরাপত্তাকর্মী এটিএম-এর শাটার ফেলতে ভুলে গিয়েছিলেেন বলে জানা গিয়েছে। অভিযোগে তিনি জানিয়েছেন, মঙ্গলবা যখন ব্যাঙ্কের কর্মীরা কাজে যোগ দিতে যান, তখন দেখেন এটিএমটি নেই।

জানা গিয়েছে, এটিএম-এর সিসিটিভির সুইচ ছিল ব্যাঙ্কের মধ্যে। ব্যাঙ্ক বন্ধের সময় থেকে পরবর্তী দিন সকাল পর্যন্ত এটিএমটি স্লিপ মোডেই থাকত।

বিভিন্ন কারণ অনুসন্ধান করে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ব্যাঙ্কের কোনও কর্মী এই ঘটনার পিছনে যুক্ত থাকতে পারেন। একইসঙ্গে ব্যাঙ্কের নিরাপত্তাকর্মীর ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত পুরো হলেই, পুরো বিষয়টি সামনে আসবে বলে আশাবাদী তদন্তকারীরা।

তবে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে কিছু ক্লু পাওয়া গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এটিএম তুলে নিয়ে যাওয়ার অনেক আগে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে এটিএম-এর কাছে দেখতে পাওয়া গিয়েছে।

ব্যাঙ্কের ম্যানেজার জানিয়েছেন, সোমবার দুপুর ৩.৩০ নাগাদ তারা ব্যাঙ্কের এটিএম-এ ১৬ লক্ষ টাকা রেখেছিলেন। সবমিলিয়ে সেখানে ৩০ লক্ষ টাকা ছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+