লালু যাদবের পথে হাঁটলেন প্রভাবশালী কংগ্রেস নেতা! কঙ্গনা রানাওয়াতকে নিয়ে বিতর্কিত ভিডিও ভাইরাল
ঝাড়খণ্ডের (Jharkhand) জামতারার(Jamtara) কংগ্রেস (Congress) বিধায়ক ইরফান আনসারির মন্তব্য নিয়ে বিতর্ক (Controversy)। তিনি বলেছেন জামতারার রাস্তাগুলি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (kangana ranaut) গালের চেয়েও মসৃণ
ঝাড়খণ্ডের (Jharkhand) জামতারার(Jamtara) কংগ্রেস (Congress) বিধায়ক ইরফান আনসারির মন্তব্য নিয়ে বিতর্ক (Controversy)। তিনি বলেছেন জামতারার রাস্তাগুলি বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (kangana ranaut) গালের চেয়েও মসৃণ হবে। ইতিমধ্যেই কংগ্রেস বিধায়কের সেই মন্তব্যবের ভিডিও ভাইরাল (Video Viral) হয়ে গিয়েছে।
|
ভিডিও বার্তায় বিধায়কের প্রতিশ্রুতি
এক ভিডিও বার্তায় জামতারার কংগ্রেস বিধায়ক ড. ইরফান আনসারিকে বলতে শএানা গিয়েছে, সেখানে কিছুদিনের মধ্যেই ১৪ টি বিশ্বমানের রাস্তা তৈরির কাজ শুরু করা হবে। সেখানেই তিনি আশ্বাস দিয়ে বলেছেন, সেইসব রাস্তা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের গালের থেকেও মসৃণ হবে।

মাস্ক পরা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক
তবে এর আগেই ইরফান আনসারি বিতর্কিত মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি মন্তব্য করেছেন, একজনের দীর্ঘ সময়ের জন্য মাস্ক পরা উচিত নয়, কারণ তা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি হতে পারে। তিনি নিজে একজন এমবিবিএস চিকিৎসক। সেই কথা বলে ইরফান আনসারি বলেছিলেন, দীর্ঘক্ষণ মাস্ক ব্যবহার করলেন কার্বন-ডাই-অক্সাইড শরীরের মধ্যে চলে যায়।
আনসারি এমন একটা সময়ে এই মন্তব্য করেছিলেন, যেই সময়ে সারা দেশে করোনা ব্যাপক হারে ছড়াচ্ছে। সেই পরিস্থিতিতে এই মন্তব্যের জেরে দল এবং বিরোধীরাও তাঁর সমালোচনা করেছিলেন। এবার তিনি ফের বিতর্কিত মন্তব্য করলেন।

লালু যাদব হেমা মালিনীর তুলনা টেনেছিলেন
তবে রাজনীতিবিদদের বলিউড অভিনেত্রীদের গালের সঙ্গে রাস্তার তুলনা টানার ঘটনা নতুন কিছু নয়। রাজনৈতিক নেতারা ভাল রাস্তার তুলনা টানতে গিয়ে হেমা মালিনীর গালকেই মানদণ্ড করতে দেখা গিয়েছে। বিহারে লালু যাদবের রমরমার সময়ে তিনিই বিহারের রাস্তাকে হেমা মালিনীর গালের মতো মসৃণ করে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাস্তা অবরোধ তুলতে গিয়ে প্রচারে বেরনো লালু বলেছিলেন, এমন রাস্তা করে দেবো, যা হেমা মালিনীর গালের মতো হবে। তাঁর এই কথাতেই রাস্তা অবরোধ উঠে যায়। যা নিয়ে সেই সময় রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল।

সাম্প্রতিক সময়ে ক্ষমা চেয়েছেন মন্ত্রী
সাম্প্রতিক সময়ে এই ধরনের মন্তব্যের কারণে দুই মন্ত্রী বিতর্কের মধ্যে পড়েছেন, তাঁদের একজন ক্ষমাও চেয়েছেন। ২০২১-এঐর নভেম্বরে রাজস্থানের নবনিযুক্ত মন্ত্রী রাজেন্দ্র সিং গুধা বলেছিলেন, রাজ্যের রাস্তগুলি অভিনেত্রী ক্যারিনা কাইফের গালের মতো। তাঁর মন্তব্যের পরেই বিভিন্ন মহলে বিতর্ক তৈরি হয়।
অন্যদিকে গত মাসে মহারাষ্ট্রের মন্ত্রী তথা শিবসেনা নেতা গুলাব রাও পাতিল তাঁর নির্বাচনী এলাকা ধারানগাঁওয়ের রাস্তাগুলিকে হেমা মালিনীর গালের সঙ্গে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন, নিজের কেন্দ্রে তিনি যে উন্নয়ন করেছেন, আর তাঁর কেন্দ্রের রাস্তা যদি হেমা মালিনীর গালের মতো না হয়, তাহলে তিনি ইস্তফা দেবেন। যা নিয়েই তীব্র বিতর্ক তৈরি হয়। রাজ্য মহিলা কমিশনের তরফে তীব্র আপত্তি জানানো হয়। এর পরে ক্ষমা চেয়েছিলেন ওই মন্ত্রী।












Click it and Unblock the Notifications