অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবার নামে রাস্তা, বিরক্ত স্থানীয় বাসিন্দারা

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবার নামে রাস্তা, বিরক্ত স্থানীয় বাসিন্দারা
মুম্বই, ১১ জুন : আন্ধেরির একটি রাস্তার নাম রাখা হল বিশ্বসুন্দরী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার বাবা প্রয়াত ডাঃ অশোক চোপড়ার নামে। আর এই নামকরণ অনুষ্ঠানের জেরে চরম ভোগান্তির মুখে পড়ে রেগে লাট স্থানীয় বাসিন্দাদের একাংশ। তাঁদের দাবি, অনুষ্ঠানের নামে উৎপাতের জেরে শান্তি ভঙ্গ হয়েছে এলাকাবাসীর। রাস্তা জুড়ে প্যান্ডেল বানিয়ে অনেক রাত পর্যন্ত অনুষ্ঠান চলে সেখানে। এমনকী নিয়ম বহির্ভূতভাবে রাত ১০টার পরেও চলে অনুষ্ঠানের নামে হই চই।

একটা, দুটো নয়, এই অনুষ্ঠানের হল্লার জেরে বিরক্ত একাধিক আবাসনের বাসিন্দারা। এই অহনুষ্ঠান নিয়ে রীতিমতো অভিযোগও জানিয়েছেন তাঁরা। বাসিন্দাদের একাংশের অভিযোগ, এলাকায় বহু বয়স্ক ব্যক্তি রয়েছেন, হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন এমন রোগীও রয়েছেন। এই ধরণের অনেক রাত অবধি চলা হট্টগোলের অনুষ্ঠানের ফলে সমস্য়ায় পড়েছেন তাঁরা।

শুধু অনুষ্ঠানের হই হট্টগোল নয়, অনেকে প্রশ্ন তুলেছেন রাস্তার নাম হঠাৎ কেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার নামে রাখা হল। স্থানীয়দের একাংশের দাবি, এমন অনেকেই রয়েছেন যাঁরা মহারাষ্ট্র বা দেশের জন্য অনেক কিছু করেছেন, সমাজে তাঁদের অনেক অবদান রয়েছে। স্বাধীনতা সংগ্রামী বা কোনও সৈনিক যিনি দেশের জন্য প্রাণ দিয়েছেন তাঁদের নামে রাস্তা হওয়াটা অনেক যুক্তিযুক্ত। কিন্তু না করে অভিনেত্রীর বাবার নামে রাস্তা অনেকের কাছেই গ্রহণযোগ্য হচ্ছে না বিষয়টি। আর সেই কারণেই এই অনুষ্ঠান নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বেশি বলেই মনে করছেন বাসিন্দাদের একাংশ।

একবার অবশ্য কানাঘুঁষোয় শোনা গিয়েছিল প্রিয়াঙ্কা চোপড়া নিজের টাকায় এই রাস্তাটি বানিয়েছেন, এবং তাঁর ইচ্ছানুসারে রাস্তাটির নাম তাঁর বাবার নামে হচ্ছে। কিন্তু সে খবর মিথ্যা। বাস্তবে বিএমসি এই রাস্তা করার বরাত পায় এবং সাফল্যের সঙ্গে সে কাজ শেষও করে। এলাকার এক বাসিন্দা এই রাস্তা কোনও প্রবীন স্বাধীনতা সংগ্রামীর নামে রাখার জন্য প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু সে প্রস্তাব গৃহীত হয়নি।

রাস্তা নামকরণ অনুষ্ঠানের জেরে রাস্তায় প্রবল যানজটের সৃষ্টি হয়। আবাসনগুলি থেকে গাড়ি নিয়ে ঢোকাবেরনোরও প্রবল সমস্যা হয় বলেও অভিযোগ।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে সোমবার এই রাস্তার উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রিয়াঙ্কা চোপড়া ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর মা মধু চোপড়া ও ভাই সিদ্ধার্থ চোপড়া।

<center><div id="vnVideoPlayerContent"></div><script>var ven_video_key="NTU1MzYzfHwxMDExfHx8fHx8MTN8fA==";var ven_width="100%";var ven_height="325";</script><script type="text/javascript" src="http://ventunotech.com/plugins/cntplayer/ventuno_player.js"></script></center>

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+