ছিল রাস্তা, চোখের পলকে হল ডোবা, ভিডিও ভাইরাল সোশ্যাল মাধ্যমে
ছিল রাস্তা। তারপর তা গেল তাল তুবড়ে। আর তার কিছুক্ষণের মধ্যে মানুষ যা দেখল তা অবাক হয়ে যাওয়ার মতোই। রাস্তা ভেদ করে জল উপড়ে উঠে এল। দেখলে মনে হবে যেন কেউ যেন ওখানে কোনও আচমকা ডোবা খুঁড়ে দিয়ে চলে গিয়েছে। মধ্যপ্রদেশের মতোই প্রায় একই ঘটনা ঘটেছে আর এক বিজেপি শাসিত রাজ্যে। তবে এই ঘটনা আবার মোদীর রাজ্য গুজরাটের।

গুজরাটের আহমেদাবাদে একটি রাস্তার ধস নামার ভিডিওত এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ঘুরে বেড়াচ্ছে। ঘটনা অনেকটা ছিল রুমাল হয়ে গেল বেড়াল-এর মতো। ছিল রাস্তা হয়ে গেল ডোবা। এই রাস্তাও নব নির্মিত। রবিবার কয়েক ঘণ্টার বৃষ্টির পর নবনির্মিত রাস্তাটি ভেঙে পড়ে।
This monsoon is exposing Gujarat Model like never before. Here it's the smart city Ahmedabad. pic.twitter.com/iOUw8irvj6
— Hitendra Pithadiya 🇮🇳 (@HitenPithadiya) July 17, 2022
ধসের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। একটি ছোট ভিডিওতে সেই রাস্তা ভেঙে ডোবায় পরিণত হওয়ার মুহূর্তটিকে দেখা গিয়েছে। রাস্তার একটি অংশ ভেঙে গিয়ে একটি সিঙ্কহোল তৈরি করেছে৷ সিঙ্কহোলের ভিতর থেকে জল বেরিয়ে পড়তে দেখা গিয়েছে। মাত্র এক মাস আগে ওই রাস্তাটি তৈরি হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে, তবে সৌভাগ্যবশত, কেউ আহত হননি বা দুর্ঘটনার কবলে পড়েননি বলেই জানা গিয়েছে।
এই সিঙ্কহোলটি আহমেদাবাদের ভাস্ট্রাল এলাকার সুরভী পার্কের কাছে তৈরি হয়েছে। আরও স্পষ্ট ভাবে বলতে গেলে সেখানকার মেট্রো রেল রুটের ১২৩ নম্বর পিলারের কাছে। রাস্তা ধসের ফুটেজ টুইটারে ৬ লক্ষ ভিউ হয়েছে, যেখানে অনেকে বৃষ্টির কারণে সৃষ্ট বিপর্যয়ের আরও ছবি শেয়ার করেছেন।
বর্ষার কারণে গত কয়েকদিন ধরে গুজরাটের কিছু অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দফতরের অনুসারে, রাজ্যের রাজধানীতে রবিবার সন্ধ্যা পর্যন্ত ৩.৪২ মিমি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে বলে জানা যাচ্ছে। রাজধানী শহর থেকে রাস্তাগুলি খসে পড়ার বেশ কয়েকটি ঘটনা রিপোর্ট করা হয়েছে, যার মধ্যে একটি ৪০-ফুট চওড়া গর্ত রয়েছে যা আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (AMC) বলেছিল যা মেরামত করতে ১৫ দিন লাগবে বলে জানা গিয়েছে।
মধ্যপ্রদেশের রাইসেন জেলার কালিয়াসোত নদীর উপর একটি সেতুর কাছে যাওয়ার রাস্তায়। এর একটি অংশ যা মন্ডিদীপ এলাকার কাছে অবস্থিত এবং রাজধানী ভোপাল থেকে ২৫ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত সেটি মঙ্গলবার সকালে নির্মাণের এক বছরেরও কম সময়ের মধ্যেই ভেঙে পড়ে। তবে এই ঘটনায় কেউ আহত হননি, আবার কোনও হতাহতের ঘটনাও ঘটেনি। সেতুটি জাতীয় সড়ক ৪৬ এর অংশ এবং একটি ৪৫-কিলোমিটার লম্বা রাস্তা যা নির্মাণ সংস্থা সিডিএস ইনফ্রার হাতে আনুমানিক ৫০০ কোটি টাকার কিছু বেশি ব্যয়ে তৈরি হয়েছিল। সংস্থাটি এখনও












Click it and Unblock the Notifications