পুলিশের গাড়ির ধাক্কা, জ্বলন্ত অবস্থায় প্রাণ গেল তিন বাইক চালকদের

আচমকা পুলিশের গাড়ির ধাক্কায় চলে গেল তিনটি প্রাণ। ঘটনাটি ঘটেছে বিহারের ছাপড়া সিওয়ান হাইওয়েতে। বুধবার সকালবেলা ঘটে এই ঘটনা। জানা গিয়েছে একটি বাস পুলিশদের নিয়ে আসছিল। সেটাই এসে ধাক্কা মারে তিনজন বাইক চালকদের উপর।

ভিডিওতে কী দেখা গিয়েছে?

ভিডিওতে কী দেখা গিয়েছে?


একটি ভিডিওতে দেখা গিয়েছে যে, একজন বাইক চালক চলে গিয়েছে ওই বাসের তলায়। আগুনে তার শরীর ঝলসে যায়। জানা গিয়েছে বাইকের সঙ্গে ধাক্কা লাগার পরেই খুলে যায় বাসের জ্বালানির ট্যাঙ্ক। আর তারপরেই তা ফেটে যায়। ঘটনা হল বাস সংঘর্ষের মুখে পড়ার পরেই পুলিশের দল তড়িঘড়ি করে বাস থেকে নেমে পড়ে, এরপরে তাঁরা দেখে যে বাইকারদের দেহ পুড়ছে, কিন্তু তাঁরা তাঁদের উদ্ধার করার বদলে একটু দূর থেকে দাঁড়িয়ে দেখতে থাকে।

 বাসের তলায় বাইক

বাসের তলায় বাইক

জানা গিয়েছে যে বাইকারকে বাসের তলায় বাইক সমেত চলে যেতে দেখা যায় সেই ধাক্কা লাগা অবস্থায় রাস্তার সঙ্গে ঘষতে ঘষতে প্রায় ৯০ মিটার যায় বলে জানা গিয়েছে। এরপরেই বাসের জ্বালানির ট্যাঙ্ক ফেটে যায় এবং আগুন ধরে যায় ওই বাসে। জীবন্ত পুড়ে মারা যায় ওই বাইকার।

 একটি অনুষ্ঠান থেকে ফিরছিল ওই বাস

একটি অনুষ্ঠান থেকে ফিরছিল ওই বাস


জানা গিয়েছে ওই বাসটি রাজনৈতিক বিশেষজ্ঞ জয়প্রকাশ নারায়ণের ১২০তম জন্মদিনের অনুষ্ঠান থেকে ফিরছিল। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমন ঘটনা কমই দকেহা যায় যেখানে পুলিশের গাড়ির ধাক্কায় এমন কোনও দুর্ঘটনা ঘটছে।

বাংলায় দুর্ঘটনা

বাংলায় দুর্ঘটনা

সম্প্রতি বাংলায় ট্রেনের ধাক্কায় প্রাণ যায় তিন কিশোরের। আহত হয় আরও এক কিশোর। বৃহস্পতিবার রাত পৌনে ন'টা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া স্টেশনের অদূরে ডোমপাড়া এলাকায়। জানা গিয়েছে, মৃত তিন কিশোরের নাম আমিনূর মোল্লা, জসিম মোল্লা ও সেখ নাসিরউদ্দিন৷ আহত কিশোরের নাম নূর আলম। প্রত্যেকেই কিশোর বলে জানা গেছে।


সকলেই উলুবেড়িয়া লাগোয়া এলাকার বাসিন্দা ছিল। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে চার কিশোর উলুবেড়িয়া স্টেশন থেকে কিছুটা দূরে মিডিল লাইনে পয়সা নিয়ে খেলা করছিল। সেই সময় হঠাৎ লোকাল ট্রেন চলে আসায় তিন কিশোর ঘটনাস্থলেই ট্রেনে কাটা পড়ে। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। একজন কিশোর ট্রেনের ধাক্কায় লাইনের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উলুবেড়িয়া থানার পুলিশ এবং রেল পুলিশ। আহতকে উদ্ধার করে উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+