Lok Sabha Election 2024: লোকসভায় মোদীর হাত ধরছেন জয়ন্ত! ক্রমশ অস্তিত্ব হারাচ্ছে 'ইন্ডিয়া' জোট

Lok Sabha Election 2024: সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনে উত্তরপ্রদেশে বিজেপির সঙ্গে জোট বাঁধতে পারে জয়ন্ত চৌধুরীর রাষ্ট্রীয় লোকদল বা আরএলডি। দুই দলের আসন সমঝোতা ইতিমধ্যে গিয়ে গিয়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, উত্তরপ্রদেশের দুটি আসনে লড়তে পারে আরএলডি।

যার মধ্যে একটি হল বিজনোর এবং বাকপথ। একটি রাজ্যসভার আসনও পেতে পারে আরএলডি। এই অবস্থায় লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) আগে প্রশ্নের মুখে বিজেপি বিরোধী মহাজোট।

jayanta choudhry

২০১৯ এবং ২০১৪ পরপর দুটি লোকসভা নির্বাচনে বিজনোর এবং বাকপথ কেন্দ্র থেকে জয়ী হয়েছে বিজেপি। দুবারই বাকপথ কেন্দ্র থেকে জয়ী হন সত্যপাল সিং। তাৎপর্যপূর্ণ ভাবে ২০১৯ সালে ওই কেন্দ্রে লড়াই করেছিলেন জয়ন্ত চৌধুরী। কিন্তু সত্যপাল সিংয়ের কাছে হেরে যান তিনি।

অন্যদিকে ২০১৪ সালে সত্যপাল সিংকে হারিয়েছিলেন তৎকালীন আরএলডি প্রধান অজিত সিংকে। সে বছরই বিজনোর কেন্দ্র থেকে জয়ী হন বিজেপি ভর্তেন্দ্র সিং। কিন্ত্যু ২০১৯ সালে বিএসপি নেতার কাছে হারতে হয় তাঁকে।

সূত্রের খবর, বিজেপির সঙ্গে রাষ্ট্রীয় লোকদল বা আরএলডি'র জোট তৈরি হলে রাজ্য এবং কেন্দ্রের মন্ত্রিসভায় জায়গা করে নেবে আরএলডি। ২০১৯ সালে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টির সঙ্গে জোট তৈরি করেছিল আরএলডি। একসঙ্গে ভোটের ময়দানে নামে দুই দল।

কিন্ত্যু সেবার বাকপথ-মথুরা এবং মজুফফরনগরে হেরে যায় জোটের প্রার্থী। বিজেপি এবং আরএলডি শেষবার একসঙ্গে লড়েছিল ২০০২ এ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে। সেই সময় ১৪ টি আসন পেয়েছিল আরএলডি।

এছাড়া ২০০৯ সালে বিজেপির সঙ্গে জোটে থেকে পাঁচটি লোকসভা আসনে জয়ী হয় জয়ন্ত চৌধুরীর দল। সেই সময় বাকপথ লোকসভা আসন জিতেছিলেন অজিত সিং। এবং মথুরায় জয় পেয়েছিলেন জয়ন্ত চৌধুরী। এছাড়া আমরহা-হাথরস এবং বিজনোর আসনেও জয় পেয়েছিল রাষ্ট্রীয় লোকদল বা আরএলডি। রাজনৈতিকমহলে এমনটাও কানাঘুষো শোনা যাচ্ছে যে, পাঞ্জাবের শিরোমণি আকালি দলও ফের একবার বিজেপির সঙ্গে হাত মেলাতে চলেছে।

অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বৈঠক হয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। মনে করা হচ্ছে লোকসভার আগে তার দল অর্থাৎ টিডিপি বিজেপির সঙ্গে হাত মেলাবে। ইতিমধ্যে জোট ছেড়ে বিজেপির হাত ধরেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

মহারাষ্ট্রের একলা লড়াইয়ের কথা বলেছেন উদ্ধব ঠাকরে। বাংলাতেও মুখ থুবড়ে পড়েছে মহাজোট। একলা চলোর কথা বলেছেন তৃণমূল সুপ্রিমো। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপি বিরোধী 'ইন্ডিয়া' জোটের অস্বস্তি নিয়ে প্রশ্ন উঠছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+