অখিলেশের সঙ্গে ছবি টুইট জয়ন্ত চৌধুরীর, উত্তর প্রদেশে নতুন জোট ঘিরে জল্পনা
অখিলেশের সঙ্গে ছবি টুইট জয়ন্ত চৌধুরীর, উত্তর প্রদেশে নতুন জোট ঘিরে জল্পনা
সামনেই উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। প্রতিদিনই নতুন নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে সেখানে। মঙ্গলবার এমননই এক রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। যা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। কংগ্রেস নয় এবার উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে আরএসডির সঙ্গে জোট গড়ছে সমাজবাদী পার্টি। আরএলডি চিফ জয়ন্ত সিং চৌধুরী সোশ্যাল মিডিয়ায় অখিলেশ যাদবের সঙ্গে ছবি শেয়ার করে সেই সমীকরণের বার্তা দিয়েছেন।

একই সঙ্গে কংগ্রেসের সঙ্গে প্রথম থেকেই দূরত্ব রেখে চলছেন অখিলেশ যাদব। ইতিমধ্যেই বেশ কয়েকজন বিএসপি বিধায়ক অখিলেশ যাদবের সঙ্গে দেখা করেছেন। তার পরেই বিএসপিতে ভাঙনের জল্পনা শুরু হয়েছে। ২০১৯ সালে আরএলডির সঙ্গে জোট বেধে লড়েছিল সমাজবাদী পার্টি। বিএসপির সঙ্গেও সেসময় হাত মিলিয়েছিল অখিলেশের দল। কিন্তু বিধানসভা নির্বাচনে বিএসপির সঙ্গে হাত মেলাতে রাজি নয় সমাজবাদী পার্টি। সেকারণে আরএলডির সঙ্গে জোট বেঁধেছেন তাঁরা। মুসলিম এবং জাঠদের ভোটকে টার্গেট করেই মূলত আরএসডির সঙ্গে এই জোট বলে মনে করছে রাজনৈতিত মহল।
আরএলডির সঙ্গে আসন ভাগাভাগির সিদ্ধান্তও মোটামুটি করে ফেলেছেন অখিলেশ যাদব। সূত্রের খবর ৫০ এবং ৩০ এই আসন ভাগাভাগিতেই যাচ্ছেন তাঁরা। অর্থাৎ ৫০টি আসনে প্রার্থী দেবে সমাজবাদী পার্টি আর ৩০টি আসনে প্রার্থী দেবে আরএলডি। পশ্চিম উত্তর প্রদেশে ভোট ব্যাঙ্ক বাড়াতেই আরএসডির সঙ্গে মূলত হাত মেলানো বলে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিম উত্তর প্রদেশে ১০০টি আসনের মধ্যে ৭৬টি আসন পেয়েছিল বিজেপি। কাজেই বিজেপির শক্তপোক্ত ঘাঁটি এটি। এই এলাকায় বিজেপির ভোটে ভাগ বসাতে একমাত্র আরএসডিই সমাজবাদী পার্টিকে সাহায্য করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। পশ্চিম উত্তর প্রদেশকে দখলে রাখতে একের পর এক প্রকল্প ঘোষণা করেছে মোদী সরকার। কুশীনগর বিমানবন্দর, এক্সপ্রেস ওয়ের উদ্বোধন হয়েছে।












Click it and Unblock the Notifications