কংগ্রেসের চাপ বাড়িয়ে আরও একটি দলকে জোটে টেনে নিলেন বুয়া-ভাতিজা

রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি জানিয়ে দিল আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বহুজম সমাজ পার্টি ও সমাজবাদী পার্টির জোটের হাত ধরে তাঁরা নির্বাচনে লড়বে।

আগেই ঘোষণা হয়েছিল, তবে নিশ্চিত ছিল না। তবে এদিন নিশ্চিত হওয়া গেল। রাষ্ট্রীয় লোক দল বা আরএলডি জানিয়ে দিল আগামী লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে বহুজম সমাজ পার্টি ও সমাজবাদী পার্টির জোটের হাত ধরে তাঁরা নির্বাচনে লড়বে।

কংগ্রেসের চাপ বাড়িয়ে আরও একটি দলকে জোটে টানলেন বুয়া-ভাতিজা

দলের তরফে নেতা জয়ন্ত চৌধুরী একথা এদিন জানিয়েছেন। তিনি বলেন, উত্তরপ্রদেশে আরএলডি তিনটি আসনে লড়াই করবে। সপা-বসপা জোটে থেকেই বিজেপি-কংগ্রেসের বিরুদ্ধে লড়বেন বলে জানিয়েছেন জয়ন্ত।

তিনি আরএলডি-র প্রতিষ্ঠাতা অজিত সিংয়ের পুত্র। আরএলডি মথুরা, বাগপেট ও মুজফফরনগরের আসনে লড়তে চলেছে বলে জানানো হয়েছে।

কংগ্রেসকে এখনও জোটের মধ্যে ধরে রাখার কথা বলছেন সপা নেতা অখিলেশ যাদব। আর সেজন্য আমেঠি ও রায়বরেলি আসনে কোনও প্রার্থী এখনও কেউ ঘোষণা করেননি। এমন সিদ্ধান্তে কংগ্রেসকে পাশে টানলেন নাকি ব্যঙ্গ করলেন তা অবশ্য খোলসা করেননি অখিলেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+