নজরে বিজনোর! মোদীকে নিশানা সপার জোটসঙ্গী আরএলডির

নজরে বিজনোর! মোদীকে নিশানা সপার জোটসঙ্গী আরএলডির

আগামী বৃহস্পতিবার উত্তরপ্রদেশে অনুষ্ঠিত হতে চলছে প্রথম দফার নির্বাচন। তাই গোটা দেশ এখন তাকিয়ে সেই হাইভোল্টেজ নির্বাচনের দিকেই। নির্বাচনের আগে শেষ মুহূর্তের প্রচার সারতে তৎপর বিজেপি থেকে সব দল। কিন্তু তাতেই বাধ সেধেছে আবহাওয়া। সোমবার উত্তর প্রদেশের বিজনোরে দলের হয়ে প্রচারের জন্য যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেই সফর বাতিল করেছেন তিনি। আর এরপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করেছেন রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরী।

 সপা- লোকদল জোট

সপা- লোকদল জোট

জানা গিয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির জোটসঙ্গী হয়েছে রাষ্ট্রীয় লোকদল।

জয়ন্ত চৌধুরীর দাবি, উত্তরপ্রদেশে সমস্যার সম্মুখীন হচ্ছে বিজেপি। তাই সভা বাতিল করছেন মোদী। পাশাপাশি তাঁর আরো অভিযোগ, পশ্চিম উত্তরপ্রদেশে সমস্যায় পড়তে হবে বিজেপিকে।

জয়ন্ত চৌধুরীর টুইট

জয়ন্ত চৌধুরীর টুইট

এদিন মাইক্রোব্লগিং সাইট টুইটারে টুইট করে বিজেপিকে কটাক্ষ করে রাষ্ট্রীয় লোকদলের প্রধান জয়ন্ত চৌধুরী লিখেছেন, বিজনোরের আবহাওয়া খুব ভালো। কিন্তু বিজেপির আবহাওয়া খারাপ। তার সঙ্গে তিনি দুটি ছবিও পোস্ট করেছেন। সেখিনে একটি নিউজ বুলেটিনের একটি স্ক্রিনশট যেখানে প্রধানমন্ত্রীর সফর বাতিল করা হয়েছে এবং দ্বিতীয়টিতে আবহাওয়ার পূর্বাভাসের স্ক্রিনশট। সেখানে বিজনোরে পরিষ্কার আবহাওয়ার ছবি দেখা যাচ্ছে।

 নমোর সফর বাতিল

নমোর সফর বাতিল

খারাপ আবহাওয়ার কারণেই মোদীর হেলিকপ্টার না ওড়ায় সশরীরে বিজনোরে উপস্থিত হননি নরেন্দ্র মোদী। কিন্তু তাই বলে তিনি প্রচার থামিয়ে রাখেননি। ভার্চুয়ালি প্রচার করেছেন তিনি। সেই সভা থেকেই সমাজবাদী পার্টি এবং তার জোটসঙ্গীদের একাধারে কটাক্ষ করেছেন নমো। উত্তরপ্রদেশে 'ভাই-ভতিজার' রাজত্বের দিন শেষ বলে অখিলেশ যাদবদের তীব্র নিশানা করেছেন তিনি। পাশাপাশি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি কে পরিবার তন্ত্রের খোঁচায় বিদ্ধ করেছেন মোদী।

তাজের রাজ্যে মহারণ

তাজের রাজ্যে মহারণ

১০ ফেব্রুয়ারি থেকে মোট ৭ দফায় নির্বাচন শুরু হবে। প্রথম দফায় রাজ্যের পশ্চিমাঞ্চলের ৫৮টি আসনে নির্বাচন হবে। রাজ্যের পশ্চিমাঞ্চলের মোট ১৪৩ টি আসন কার দখলে থাকবে তাই নিয়ে শুরু হয়েছে জোরদার জল্পনা। গত নভেম্বর মাস পর্যন্ত কেন্দ্রের ৩ কৃষি আইনের বিরুদ্ধে উত্তাল ছিল উত্তরপ্রদেশের বিজনোর। ২০১৪,২০১৯ এর লোকসভা নির্বাচন,২০১৭ এর বিধানসভা নির্বাচনে বিজেপি সেখানে সমর্থন পেয়েছিল। কিন্তু এবার সপা-আরএলডি কেন্দ্রের বাতিল হওয়া কৃষি আইনকে হাতিয়ার করতে চাইছে বলে মত বিশেষজ্ঞদের।

 বিজনোরের বর্তমান ও ভবিষ্যৎ

বিজনোরের বর্তমান ও ভবিষ্যৎ

বিজনোরে ৮ টি বিধানসভা আসন রয়েছে। এর মধ্যে পাঁচটি বিজেপির এবং বাকি তিনটি সমাজবাদী পার্টির দখলে। বিজনোর জেলাটি পশ্চিম উত্তর প্রদেশের কাছাকাছি অবস্থিত। এই এলাকার মানুষ একসময় বিজেপির সমর্থক ছিল। কিন্তু কেন্দ্রের কৃষি আইন অনেকেই মেনে নিতে পারেননি। টানা এক বছর ধরে কেন্দ্র ও কৃষকদের চলা সমস্যা প্রভাব ফেলতে পারে আসন্ন নির্বাচনে। এরকম মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা।

সব দলের জোরদার প্রচার

সব দলের জোরদার প্রচার

বিজেপি এবং সপা-আরএলডি জোরদার প্রচার চালাচ্ছে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপির অন্যান্য শীর্ষ নেতৃত্ব দলের উন্নয়নের বার্তা পৌঁছে দিচ্ছেন সাধারণ মানুষের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+