করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিং, আইআইটির মেধাবী ছাত্রের প্রয়াণে শোকের ছায়া
করোনার জেরে ক্রমাগত মৃত্যু সংবাদে বিধ্বস্ত ভারত। দিনের পর দিন নতুন করে প্রিয়জনদের হারানোর আর্তনাদে জেরবার দেশ। এদিকে, রাজনীতির আঙিনাতেও এদিন আরো এক নক্ষত্র পতন হল করোনার জেরে। এদিন আরএলডি প্রধান তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অজিত সিংয়ের জীবনাবসান হয় করোনার শিকার হয়ে। আজ সকালেই তাঁর পুত্র জয়ন্ত চৌধুরী একথা জানান।

আইআইটি খড়গপুরের প্রাক্তনী অজিত সিংয়ের প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে। গোবলয় রাজনীতিতে এক অন্যতম ভূমিকা পালন করেছিলেন এই রাজনৈতিক ব্যক্তিত্ব। প্রসঙ্গত, আইআইটি খড়গপুর থেকে কম্পিউটার সায়ান্সে বি টেক সম্পন্ন করেন অজিত সিং। এরপর ইলিয়নিয়স ইনস্টিটিউট থেকে তিনি এমএস পাশ করেন তিনি। ষাটের দশকে আইবিএম এ কর্মরত ভারতীয়দের মধ্যে অন্যতম অজিত সিং। পেশাগত দিক থেকে তিনি একজন কম্পিউটার সংক্রান্ত বিজ্ঞানী ছিলেন।
প্রসঙ্গত, গোবলয় রাজনীতির এই অন্যতম ব্যক্তিত্ব ১৯৮৬ সালে রাজ্যসভা থেকে সাংসদ হন। ভিপি সিং সরকারে থাকাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। এছাড়াও নরসিমসা রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং সরকারে থাকাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। গত ২০ এপ্রিল অজিত সিং করোনার শিকার হন। এরপর থেকে চলে তাঁর চিকিৎসা। পরবর্তীকালে দীর্ঘ লড়াইয়ের পর এজিন জীবনাবসান হয় এই রাজনৈতিক ব্যক্তিত্বের।












Click it and Unblock the Notifications