নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা আরজেডির, দেশদ্রোহের মামলার হুমকি বিজেপির

নতুন সংসদ ভবনের নকশাকে কফিনের সঙ্গে তুলনা করে টুইট করল আরজেডি। আরজেডির এই টুইটকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির পক্ষ থেকে আরজেডিকে দেশদ্রোহী বলে নিশানা করা হয়। লালুপ্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের এই টুইটের পর রাষ্ট্রদ্রোহের মামলা করার দাবি জানিয়েছেন বিজেপির সুশীল মোদী।

নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে বিতর্ক চলছেই। তার মধ্যে লালু যাদবের রাষ্ট্রীয় জনতা দল নতুন সংসদ ভবনের নকশাকে কফিনের সঙ্গে তুলনা করায় এই বিতর্ক অন্য মাত্রা পেয়েছে। এমনকী তা আইনের দরবারে যেতে চলেছে। আরজেডি রবিবার নতুন সংসদ ভবনের ছবির সঙ্গে একটি কফিনের ছবি টুইট করেছে।

নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা আরজেডির

এই টুইটের পাশে আরজেডির পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়- "এটা কী!" আরজেডি নেতা শক্তি সিং যাদব নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করে তার দলের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তিনি বলেন, "আমাদের টুইট করা কফিনটি গণতন্ত্রকে সমাহিত করার প্রতিনিধিত্ব করে। দেশ এটা মেনে নেবে না। সংসদ গণতন্ত্রের মন্দির এবং এটি আলোচনার জায়গা।

এই টুইটের পরই বিজেপির পক্ষ থেকে প্রতিক্রিয়া জানিয়ে দেওয়া হয়েছে। যারা নতুন সংসদ ভবনের নকশাকে কফিনের সঙ্গে তুলনা করেছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা উচিত বলে জানিয়েছে বিজেপি নেতা সুশীল মোদী। নতুন সংসদ ভবনের লোকসভা কক্ষে ঐতিহাসিক সেঙ্গোল স্থাপনের পর আজ নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সংসদ ভবনের নতুন কমপ্লেক্স ছিল ত্রিভুজ আকৃতির। নতুন কমপ্লেক্সে লোকসভা কক্ষে ৮৮৮টি আসন এবং রাজ্যসভা কক্ষে ৩৮৪টি আসন থাকবে। সেন্ট্রাল ভিস্তা উন্নয়ন প্রকল্পে তৈরি নতুন সংসদ ভবনে বর্তমান সংসদ ভবনের মতো সেন্ট্রাল হল থাকবে না। একটি যৌথ অধিবেশন ক্ষেত্রে সংসদে ১২৭২ সদস্যের সংকুলানে সক্ষম হবে।

নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা আরজেডির

নতুন সংসদ ভবনের বাকি অংশ থাকবে মন্ত্রীদের অফিস ও কমিটি কক্ষ। এটি মোট ৪ তলা। লোকসভা কক্ষ তৈরি হয়েছে জাতীয় পক্ষী ময়ূরের আদলে। আর রাজ্যসভার কক্ষ হয়েছে জাতীয় ফুল পদ্মের আদলে। পুরনো ভবনের থেকে নতুন ভবনটি পর্রায় তিনগুণ বড়ো। এখানে উল্লেখ্য পুরনো সংসদ ভবনটি ছিল গোলাকৃতি।

সেই নতুন সংসদ ভবনকেই কফিনের সঙ্গে তুলনা করল লালুপ্রসাদ যাদবের আরজেডি। একেবারে ছবি দিয়ে তা দেখিয়ে দিলেন আরজেডির নেতারা। নতুন সংসদ ভবন দেখতে কফিনের মতো। তা দেখিয়ে আরজেডি টুইট করে জানিয়ে দিল এটি আসনে গণতন্ত্রের সমাহিত ক্ষেত্র। তা নিয়েই মামলা করতে চলেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+