নাবালিকা ধর্ষণের দায়ে আটক আরজেডি বিধায়ক, পক্সো আইনে মামলা দায়ের
নাবালিকা ধর্ষণের দায়ে আটক আরজেডি বিধায়ক, পক্সো আইনে মামলা দায়ের
নাবালিকাকে ধর্ষণের অভিযোগে আটক করা হল আরজেডি বিধায়ক অরুণ যাদবকে। বিহারে আরা থেকে পুলিস আটক করে তাঁকে। আরাতেই অভিযুক্ত বিধায়কের বিরুদ্ধে পক্সো ধারায় মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে চার্জশিটও জমা দিয়েছে পুলিস।

নাবালিকা ধর্ষণে অভিযুক্ত আরজেডি বিধায়ক
বিহােরর পাটনায় নিজের বাসভবনে নাবালিকাকে ধর্ষণ করেন আরজেডি বিধায়ক অরুণ যাদব। এমনই অভিযোগ করা হয়েছে বিধায়কের বিরুদ্ধে। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের ঘটনা সেটি। সোশ্যাল মিডিয়ায় প্রথম আরজেডি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিল কিশোরী। তারপর সেটি ভাইরাল হয়ে যায়। এই ঘটনায় আরজেডি বিধায়ক ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল নির্যাতিতা।

পক্সো ধারায় মামলা রুজু
নির্যাতিতার বয়ান রেকর্ডের পর পুলিল পক্সো ধারায় আরজেডি বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিস জানিয়েছে ম্যাজিস্ট্রেটের সামনে প্রথম বয়ানে নির্যাতিতা আরজেডি বিধায়কের নাম উল্লেখ করেনি। পরে দ্বিতীয় বয়ানে আরজেডি বিধায়কের নাম জানায় সে। নির্যাতিতা জানিয়েছে ২০১৯ সালের ১৮ জুলাই আরজেডি বিধায়কের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানে তাকে ধর্ষণ করা হয়। বাড়িতে ফিরে এসে পরিবারের লোকেদের ঘটনার কথা জানিয়েছিল সে।

পলাতক ছিলেন আরজেডি বিধায়ক
২০১৯ সালের সেপ্টেম্বর মাসে সেক্স র্যাকেটে নাম জড়ানোর পর থেকেই পলাতক ছিলেন আরজেডি বিধায়ক। সেই মামলার চার্জশিট জমা দেওয়ার পর বিহাের আরা থেকে আরজেডি বিধায়ককে গ্রেফতার করে পুলিস। তাঁর বিরুদ্ধে মামলার পরবর্তী শুনানির দিন ১০ ফেব্রুয়ারি ধার্য করেছে ম্যাজিস্ট্রেট












Click it and Unblock the Notifications