বিবাহ বিচ্ছেদের আবেদনের পর এক সপ্তাহ ধরে নিখোঁজ লালুপুত্র তেজপ্রতাপ

লালু প্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব নাকি গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ।

রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা লালু প্রসাদ যাদবের পুত্র তেজপ্রতাপ যাদব নাকি গত মঙ্গলবার রাত থেকে নিখোঁজ। বুদ্ধ গয়ায় একটি হোটেলে ছিলেন তিনি। তারপর থেকে তাঁর খোঁজ মিলছে না বলে জানা গিয়েছে। ছয় মাসের বিবাহিত জীবনের পর স্ত্রী ঐশ্বর্য রাইয়ের কাছ থেকে অব্যাহতি চেয়ে ডিভোর্সের মামলা করেছেন তিনি।

পাটনা ফেরার পথে নিখোঁজ

পাটনা ফেরার পথে নিখোঁজ

পরিবার সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডে বন্দি বাবা লালুপ্রসাদের সঙ্গে দেখা করে পাটনা ফিরছিলেন তেজপ্রতাপ। রাতে তিনি বুদ্ধগয়ায় থাকার সিদ্ধান্ত নেন। সেখানেই রাতে ফোনে কথা বলতে বলতে হোটেলের ঘরের বাইরে বেরোন তেজপ্রতাপ। তারপর থেকেই তিনি বেপাত্তা।

কোথায় গেলে তেজপ্রতাপ

কোথায় গেলে তেজপ্রতাপ

মনে করা হচ্ছে, নিজের গাড়ি নিয়ে পালিয়ে উত্তরপ্রদেশের বৃন্দাবনে চলে গিয়েছেন তেজপ্রতাপ। শোনা গিয়েছে, লালুর সঙ্গে দেখা করে নিজের কথা জানালে তাতে আরজেডি প্রধান রাজি হননি। তারপরই এই ঘটনা ঘটেছে।

ছয় মাসের পরিণয়ের সমাপ্তি

ছয় মাসের পরিণয়ের সমাপ্তি

গত মে মাসের ১২ তারিখ লালুর পুত্র তেজপ্রতাপ ও আজেডি নেতা চন্দ্রিকা রাইয়ের কন্যা ঐশ্বর্যর বিয়ে হয়। প্যারোলে মুক্ত লালু নিজে দুজনকে আশীর্বাদ করেন। তবে বনিবনা হচ্ছে না বলে তেজপ্রতাপ বেঁকে বসেন বিয়েতে। এখন বিবাহ বিচ্ছেদের আবেদনও করে ফেলেছেন। তাঁর আইনজীবী নিজে এই খবরের সত্যতা স্বীকার করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+