প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব প্রয়াত, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আরজেডি নেতা শরদ যাদব প্রয়াত হলেন। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। অবশেষে এদিন বৃহস্পতিবার ৭৫ বছর বয়সে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে শরদ যাদব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাসপাতালের তরফে জানানো হয়েছে, এদিন রাত ১০টা ১৯ মিনিটে এই নেতার প্রয়াণ ঘটেছে।

শরদ যাদব তিনবার রাজ্যসভার সদস্য থেকেছেন। এবং মোট সাতবার লোকসভায় নির্বাচনে জিতে গিয়েছেন। বিহারের জনতা দল ইউনাইটেডের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন এই বরিষ্ঠ নেতা। তবে বর্তমান জেডিইউ প্রধান নীতীশ কুমার মহাজোট ছেড়ে বিজেপির সঙ্গে হাত মেলানোর পর তিনি সেই দল ত্যাগ করেন। বর্তমানে তিনি রাষ্ট্রীয় জনতা দলের সদস্য ছিলেন।
২০১৮ সালে শরদ যাদব লোকতান্ত্রিক জনতা দল তৈরি করেন। এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে দু'বছর পরে হাত মেলান। এদিন শরদ যাদবের প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘদিনের জনপ্রতিনিধি এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর প্রয়াণে তিনি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Pained by the passing away of Shri Sharad Yadav Ji. In his long years in public life, he distinguished himself as MP and Minister. He was greatly inspired by Dr. Lohia’s ideals. I will always cherish our interactions. Condolences to his family and admirers. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) January 12, 2023
রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা লালু প্রসাদের পুত্র তেজস্বী যাদব শরদ যাদবের প্রয়াণে শোক প্রকাশ করে বলেছেন, আমাদের সকলের অভিভাবক শরদজির প্রয়াণে আমরা শোকাহত। আমার শোক প্রকাশের ভাষা নেই। পরিবারের সঙ্গে কথা হয়েছে। আমরা সকলে পরিবারের পাশে রয়েছি।
आदरणीय अभिभावक शरद यादव जी को अश्रुपूर्ण भावभीनी श्रद्धांजलि। शत्-शत् नमन। pic.twitter.com/n1lDGQoFQ3
— Tejashwi Yadav (@yadavtejashwi) January 12, 2023
বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল মোদী টুইটে জানিয়েছেন, শরদ যাদব আমার রাজনৈতিক অভিভাবক ছিলেন। আমাকে উপমুখ্যমন্ত্রী করার পিছনে তাঁর বড় অবদান ছিল। বিহার শরদ যাদবের অবদান কখনও ভুলতে পারবে না।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications