লালুর দল ভেঙে খান খান, লোকসভার পর নতুন দল গড়লেন খোদ রাজ্য সভাপতিই

লোকসভা ভোট মিটতেই আরজেডিতে বিরাট ধাক্কা। ঝাড়খণ্ডের আরজেডি ভেঙে খান খান হয়ে গেল। ঝাড়খণ্ডের আরজেডি প্রধান গৌতম সাগর রানা দল ছেড়ে নতুন দল গড়লেন।

লোকসভা ভোট মিটতেই আরজেডিতে বিরাট ধাক্কা। ঝাড়খণ্ডের আরজেডি ভেঙে খান খান হয়ে গেল। ঝাড়খণ্ডের আরজেডি প্রধান গৌতম সাগর রানা দল ছেড়ে নতুন দল গড়লেন। নতুন সেই দলের নাম রাখলেন রাষ্ট্রীয় জনতা দল লোকতান্ত্রিক বা আরজেডিএল। ঝাড়খণ্ডে শোচনীয় পরাজয়ের পর লালুপ্রসাদ যাদবের বিরুদ্ধে একরাশ তোপ দেগে তিনি দল ছাড়েন।

লালুর দল ভেঙে খান খান, নতুন দল গড়লেন খোদ সভাপতিই

দলের অন্যান্য সদস্যদের সঙ্গে রাষ্ট্রীয় জনতা দল গঠন করে রানা বলেন, ঝাড়খণ্ডের ৯০ শতাংশ কর্মী এবং আমি লালুপ্রসাদ যাদবের এই দলের প্রতি বীরশ্রদ্ধ। এই দলে কোনও গণতন্ত্র নেই। আমরা ঝাড়খণ্ডের জনগণকে নিজেরাই সেবা করব। সেই কারণেই নতুন দল গড়ে আমরা লড়াই শুরু করলাম।

উল্লেখ্য, লোকসভা ভোটের আগে ঝাড়খণ্ডের আরজেডি সভাপতি অন্নপূর্ণা দেবী পার্টি ছেড়েছিলেন। তিনি যোগদান করেছিলেন বিজেপিতে। তিনি বিজেপির টিকিটে কেদেরমা কেন্দ্র থেকে বিজয়ী হন। এদিকে অন্নপূর্ণা দেবীর ছেড়ে দেওয়ার পর আরজেডির দায়িত্ব বর্তায় এই গৌতম সাগর রানার উপর। কিন্তু দলকে সাফল্য দিতে তিনি ব্যর্থ হন।

লোকসভার পরে দলে পরিবর্তন এনে রাজ্যের দায়িত্ব অর্পণ করা হয়েছিল যুব সভাপতি অভয় সিংয়ের কাঁধে। রানা এবং তাঁর অনুগামীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিলান। তারপরই দল ছেড়ে বেরিয়ে এসে তিনি নতুন দল গড়লেন। যে দলের নাম হল রাষ্ট্রীয় জনতা দল লোকতান্ত্রিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+